editor

প্রকাশিত: 11:07 AM, June 4, 2023

এক নাম্বারেই সব সমাধান

এক নাম্বারেই সব সমাধান

সিলেটে কয়েকজন উদ্যোক্তার সমন্বিত উদ্যোগ এটুজেড মিডিয়া এন্ড কনসালটেন্সির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে শনিবার । বেলা সাড়ে ১১ টায় সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ নেহার মার্কেটের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির দ্বার উন্মোচন করেন উদ্যোক্তাদের জন্মদাত্রী মায়েরা।
দ্বার উন্মোচনকারী উদ্যোক্তাদের মায়েরা হলেন, মহান মুক্তিযুদ্ধের গণসংগীতের অন্যতম রচয়িতা, জাতির জনক বঙ্গবন্ধুর সম্মাননাপ্রাপ্ত গীতিকবি গোপীচাঁদ সিংহের সহধর্মিনী ও এটুজেড গ্রুপের প্রধান উদ্যোক্তা সাংবাদিক সংগ্রাম সিংহের মা নেম্বী দেবী, আইটি বিশেষজ্ঞ অনির্বাণ সিংহের মা প্রতিভা সিনহা ও এটুজেড’র অন্যতম উদ্যোক্তা রঞ্জন সিংহের মা অঞ্জুলী সিনহা।
দ্বার উন্মোচনের আগে উদ্যোক্তাদের মায়েরা মঙ্গল প্রদীপ জে¦লে এটুজেড অফিস’র দ্বার উন্মোচন করেন। এরপর শুভেচ্ছা জানাতে আসেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. আশুতোষ সিংহ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক প্রণব কান্তি দেব, অধ্যাপক চিত্তরঞ্জন রাজবংশী, সিলেট প্রেসক্লাবর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন, সিলেট কৃষি বিশ^দ্যিালয়’র ডেপুটি রেজিস্ট্রার গীতা রাণী শর্ম্মা, সিকৃবির সহকারী পরিচালক শরীফুল হাসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উদীচীর সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনির হেলাল, বাসদ সিলেট জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সিলেট জেলা প্রেসক্লাবর সহ-সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, সিলেট জেলা প্রেসক্লাব’র কোষাধ্যক্ষ আনন্দ সরকার, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আজমল খান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মামুন হাসান, সরকারী কর্মকর্তা চন্দ্রশেখর বড়ুয়া, ওয়েস্টার গ্রুপের চেয়ারম্যান ইমরান হোসেন, মণিপুরী সমাজকল্যাণ সমিতি সিলেট জেলা সভাপতি ও রোটারিয়ান নির্মল কুমার সিংহ, শিক্ষাবিদ নীলকমল শর্মা, সিলেট পুরোহিত সমিতির সাংগঠনিক সম্পাদক বিশ^জিৎ চক্রবর্তী, সংস্কৃতিকর্মী কৃষ্ণ দাস, মুরাদ জুয়েলার্সের স্বত্তাধিকারী গোপাল সাহা, ব্যবসায়ী রামপ্রসাদ বণিক, রাখাল সিংহ, ব্রজেন্দ্র সিংহ, চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও যুক্তধারা মিডিয়া গ্রুপের অনুষ্ঠান বিভাগের প্রধান উত্তম কুমার সিংহ, এটুজেড’র কম্পিউটার বিভাগের প্রধান মুহাম্মদ মিজানুর রহমান, কম্পিউটার অপারেটর স্বপন ব্যানার্জী, এটুজেড’র ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. সাইফুল ইসলাম, এটুজেড’র শিক্ষাণবীশ জাকারিয়া হোসেন সাব্বির, সুরাইয়া আক্তার রিমা ও লাবণী আক্তার মিম।
অতিথিরা এটুজেডর উদ্যোক্তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, একই নাম্বারে কল করে সব ধরণের সেবার ব্যবস্থা সত্যিই প্রশংসনীয়, সততার সাথে গ্রাহকের চাহিদা পূরণে যথাযথ টিমওয়ার্কের মাধ্যমে কাজ চালিয়ে গেলে শিগগিরই প্রতিষ্ঠানটি বিশ^স্ততার পাশপাশি ব্যবসায় সফল হবে। তারা বলেন, দরিদ্র, এতিমসহ প্রান্তিক জনগোষ্ঠীর প্রজন্মকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ, আত্মবিশ^াসী করে তোলার উদ্যোগ ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেকটা বিরল। এটুজেড’র এই উদ্যোগ অনন্য।
শুভাকাংখীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এটুজেড গ্রুপর প্রধান উদ্যোক্তা সাংবাদিক সংগ্রাম সিংহ বলেন, দ্বার উন্মোচনের মাধ্যমে এটুজেড গ্রুপ প্রথম ধাপের কাজ শুরু করলো ৫ টি প্রকল্প নিয়ে। শিগগিরই দ্বিতীয় ধাপের কাজ শুরুর লক্ষ্যে শিক্ষাণবীশদের প্রশিক্ষণ চলছে। এতে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর বেতন-চাকরিমুখিদের চেয়ে অভিজ্ঞতা, দক্ষতা অর্জনে আগ্রহী তরুণ প্রজন্মরা সুযোগ পাবেন। যাতে বেতন-চাকরির পেছনে হন্য হয়ে ঘুরার পরিবর্তে বেতন-চাকরি তাদের পিছু পিছু ঘুরে। শুক্রবারসহ সপ্তাহের সাতদিন সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে শুধুমাত্র ০১৬১১৩৪০৯৮৯ এই একটি নাম্বারে কল করলেই সকল সেবা দেয়ার দৃঢ় অঙ্গীকার রয়েছে এই প্রতিষ্ঠানের।
এটুজেড মিডিয়ার অন্তর্ভুক্ত পাঁচটি প্রকল্প আনুষ্ঠানিক উদ্বোধন হবে সুবিধাজনক সময়ে। প্রকল্পসমূহ হচ্ছে- মিডিয়া, প্রাত্যহিক সাধারণ সেবা-প্রশিক্ষণ, অনলাইন-আইটি সেবা, সকল প্রকার পাসপোর্ট-ভিসা সংক্রান্ত কনসালটেন্সি ও অটিজম কর্নার।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে