editor

প্রকাশিত: 4:33 PM, June 4, 2023

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সিলেট শাখার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সিলেট শাখার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২১ মে সুপ্রীম কোর্ট বারে আয়োজিত অনুষ্ঠানে পরিষদের সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দূর্নীতি ও দূর্নীতিবাজদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছিলেন তা দূর্নীতিবাজদের দুসর কর্তৃক বিকৃতি করে অপপ্রচারের প্রতিবাদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সিলেট শাখা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

রবিবার (৪ জুন) বেলা ২টায় নগরীর জেলা ও দায়রা জজ আদালতের সম্মুখের সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন এর সভাপতিত্বে ও সিলেট জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজমল আলীর পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এ এফ এম রুহুল আনাম চৌধুরী মিন্টু, সিলেটের জিপি অ্যাডভোকেট মো. রাজ উদ্দিন, সিলেট মহানগর পিপি অ্যাডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, স্পেশাল পিপি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম শমিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, অ্যাডভোকেট হোসেন আহমদ, অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, স্পেশাল পিপি অ্যাডভোকেট ফখরুল ইসলাম, অ্যাডভোকেট মুমিনুর রহমান টিটু প্রমুখ।

উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট নূরে আলম সিরাজী, অ্যাডভোকেট খোকন কুমার দত্ত, অ্যাডভোকেট মোস্তফা শাহীন চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল মজিদ খান মানিক, অ্যাডভোকেট দিলীপ কুমার কর, অ্যাডভোকেট মাশুক আহমদ, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট জ্যোতির¥য় দত্ত কাঞ্চন, অ্যাডভোকেট শামসুল ইসলাম, অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, অ্যাডভোকেট মোস্তফা দিলওয়ার আল আজহার, স্পেশাল পিপি অ্যাডভোকেট আলী মর্তুজা, অ্যাডভোকেট সরওয়ার মাহমুদ, অ্যাডভোকেট শাবানা ইসলাম, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট পিপলু রায়, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট কানন আলম, অ্যাডভোকেট সয়ফুল ইসলাম, অ্যাডভোকেট রুকন মিয়া, অ্যাডভোকেট আব্দুল মতিন, অ্যাডভোকেট আব্দুল খালিক, অ্যাডভোকেট বিনয় ভোষণ, অ্যাডভোকেট বিজয় কুমার দেব বুলু, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, অ্যাডভোকেট মাছুম আহমদ, অ্যাডভোকেট আলা উদ্দিন, অ্যাডভোকেট আবু সিদ্দিক, অ্যাডভোকেট রিপন, অ্যাডভোকেট জাহেদ, অ্যাডভোকেট সায়েদুর রহমান প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দূর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যারিস্টার ফজলে নূর তাপসের মতো বঙ্গবন্ধুর সৈনিকরা প্রতিবাদ করেই যাবে। স্বাধীনতার পরাজিত শক্তিরা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে উঠে পরে লেগেছে। এদের বিরুদ্ধে রূখে দাঁড়াতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকের শক্তিশালী করতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ রাজপথে ছিলো, রাজপথে থাকবে। বক্তারা দূর্নীতিবাজদের রূখে দাঁড়াতে সকল বঙ্গবন্ধুর সৈনিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন