editor
প্রকাশিত: 6:38 PM, June 7, 2023
জাতীয় সংসদের সিলেট-৩ আসনের সাবেক এমপি, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আলহাজ্ব শফি আহমদ চৌধুরীর ১ম পুত্র, বিশিষ্ট ব্যবাসায়ী আরিফ এ চৌধুরী দেশের বৃহত্তম ব্যাংক পূবালী ব্যাংক লিমিটেড এর পরিচালিক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৬ জুন) ব্যাংকের ৪০তম সাধারণ সভায় তাকে এ পদে নির্বাচিত করা হয়।
ব্যাংকিং ব্যবসার পাশপাশি আরিফ এ চৌধুরী শেয়ার, বীমা এবং ঔষধ শিল্পের সাথে জড়িত। তিনি ইংল্যান্ড আমেরিকান স্কুল ইউকে থেকে স্নাতক, যুক্তরাজ্যের আমেরিকান কলেজ থেকে বিবিএ এবং আমেরিকার জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি ওয়াশিংটন ডিসি থেকে এম বি এ এবং এম এস ডিগ্রি অর্জন করেন। আমেরিকান এক্সপ্রেস ব্যাংক এবং নিউইয়র্কে চেজ ম্যানহাটন ব্যাংকে তার কর্মজীবন শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে কন্টিনেন্টাল গ্রেইন কোম্পানীতেও কিছুদিন কাজ করেন তিনি। বর্তমানে আরিফ এ চৌধুরী ট্রান্সকন সিকিউরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক। ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সদস্য। তিনি ২০১৮ সালে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এর পরিচালক ছিলেন। সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়াও যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স এর মেয়র আরিফ চৌধুরীকে অরলিন্স সিটির আন্তর্জাতিক সম্মানিত নাগরীকের সনদ প্রদান করে। বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক সিআইপি সম্মাননায় ভূষিত। তিনি বাংলাদেশের প্রখ্যাত গীতিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সদ্য প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার এর জামাতা। বিশিষ্ট সংগীত শিল্পী ও টিভি উপস্থাপক দিঠি আনোয়ার আরিফ এ চৌধুরীর স্ত্রী।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন