editor
প্রকাশিত: 7:36 PM, June 7, 2023
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চল আয়োজিত ৩দিন ব্যাপী আঞ্চলিক রেঞ্জার ক্যাম্প সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) দক্ষিণ সুরমা লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ।
দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলের ওয়ারেন্ট গাইডার ও সহকারী শিক্ষক পূর্ণিমা রানী দাশ তালুকদার এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর সচিব প্রফেসর মো. কবির আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুন চন্দ্র পাল, লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আমিরুল আলম খান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেট এর হিসাব রক্ষণ অফিসার নিহার রঞ্জন রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. কবির আহমদ বলেন, সুশৃঙ্খল জীবন-যাপনের জন্য বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন অন্যতম ভূমিকা রাখছে। স্কুল থেকে কলেজ পর্যন্ত ছাত্রীদের নানা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ এবং মেধাবী করে গড়ে তুলেন। গার্ল গাইডস এর সদস্যরা অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। ৩য় আঞ্চলিক রেঞ্জার ক্যাম্প থেকে অর্জনকৃত অভিজ্ঞতাকে তারা তাদের কর্মক্ষেত্রে কাজে লাগাবে বলে আমি বিশ্বাস করি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক সেক্রেটারী সাহানা জাফরীন রোজী, আঞ্চলিক কোষাধ্যক্ষ চৌধুরী ফেরদৌস আরা কামাল, জেলা কমিশনার সিদ্দিকা খাতুন, সদস্য শাহানা বেগম, স্থানীয় কমিশনার শারমিন সুলতানা, ঢাকা গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাই হিউম্যান সাইন্সের সাজেদা খাতুন, লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের মোছাম্মৎ মাহবুবা খানম চৌধুরী, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের তাসনীম বেগম, দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলের সহকারি শিক্ষক ও গাইডার অলকা দাশ, ট্রেইনার সুফিয়া বেগম।
৩দিন ব্যাপী এই ক্যাম্পে ঢাকা গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাই হিউম্যান সাইন্স আজীমপুর ঢাকার ১৫ জন সদস্য সহ সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের ৮২জন রেঞ্জার অংশগ্রহণ করে। এছাড়াও রেঞ্জের শির্ক্ষার্থীরা ৩দিন ব্যাপী এই ক্যাম্পে শিক্ষা সফরে সাদাপাথর সহ বিভিন্ন পর্যটন এলাকা পরিদর্শন করেন। সমাপনী দিনে শিক্ষার্থীদের নৃত্য, সংগীত, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন