editor
প্রকাশিত: 10:13 PM, June 7, 2023
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় মনোনীত মেয়র পদপ্রার্থী সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, আমি মিথ্যা প্রতিশ্রতি দিতে পছন্দ করি না। নগরবাসীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে সকলের সমন্বয়ে কাজ করতে চাই। নগরীর ৪২টি ওয়ার্ডের উন্নয়নে মাস্টার প্লানের মাধ্যমে নান্দনিক নগরীতে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আমার চাওয়া-পাওয়ার কিছু নেই, আমি মানুষের কল্যাণে কাজ করতে চাই। তাই আগামী ২১ জুনের নির্বাচনে আপনাদের কাছে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করছি।
তিনি বুধবার (৭ জুন) রাতে নগরীর হযরত শাহপরাণ গেইটে ৩২, ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান, জিএম কাদেরের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, আব্দুল্লাহ সিদ্দিকী, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব সাব্বির আহমদ, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুশ শহীদ লস্কর বসির, জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার আহ্বায়ক মর্তুজা আহমদ চৌধুরী।
রফিক আহমদ এর পরিচালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাপা নেতা সেবুল আহমদ তালুকদার, মুরাদ আহমদ শাহীন, জৈন্তাপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব ইসমাইল আলী আশিক, জেলা শ্রমিক পার্টির আহবায়ক শাহজাহান সিরাজী, যুবনেতা সেলিম আহমদ, মো. সাজাদ মিয়া, মিছবাহ উদ্দিন সাবু, নিজাম উদ্দিন বাবলা প্রমুখ।
শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আব্দুর রহমান বারাকাত।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন