editor
প্রকাশিত: 12:01 PM, June 8, 2023
একটি অলাভজনক সংস্থা পরিচালনার স্বার্থে কিছু ডোনেশন প্রয়োজন। সংস্থাটি সিলেট বিভাগের বাগানসমূহের গরীব-অসহায় চা শ্রমিকদের বিভিন্ন রকমের আর্থিক ও ত্রাণ সুবিধা দিয়ে থাকে। “শ্রমিক মহিলা ও শিশু সেবা সংগঠন” নামক সংস্থাটি আদমপুর ইউনিয়নের সাবেক মেম্বার ও পরপর দু’বার বেগম রোকেয়া পদকপ্রাপ্ত মহীয়সী নারী জাহানারা বেগমের হাত ধরে ২০১৭ সালে যাত্রা শুরু করে এবং ২০২০ সালে সরকার কর্তৃক অনুমোদন পায়। ২০১৭ থেকে আজ পর্যন্ত নিরলস প্রচেষ্টার সাহায্যে জাহানারা বেগম ও তাঁর সহকর্মীরা দুস্থ ও অসহায় শ্রমিক এবং পথশিশুদের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সাহায্য করেছেন। দুর্ভাগ্যবশত তা আর সম্ভব হচ্ছে না। কোনো মহৎ ব্যক্তি যদি এমতাবস্থায় আর্থিক সহায়তার মাধ্যমে সংস্থাটির পাশে দাঁড়াতে চান তাহলে আমরা গরীব চা শ্রমিকদেরকে নিয়ে আমাদের এই উদ্যোগ অব্যাহত রাখতে পারবো। আশা করছি, আপনার হাত ধরে অসহায় মানুষের মুখে হাসি ফোটা অব্যাহত থাকবে।
জাহানারা বেগম
প্রতিষ্ঠাতা ও সভাপতি
শ্রমিক মহিলা ও শিশু সেবা সংগঠন।
যোগাযোগ: ০১৭৩৭-৭০৩৩৩১
ই-মেইল: gahanarabegum0@gmail.com
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন