editor
প্রকাশিত: 9:22 PM, June 8, 2023
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের ১ কোটি ৫৭ লক্ষ ৯৫ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমানের সভাপতিত্বে ও ইউপি সদস্য মোঃ মুজাম্মিল আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিলাম ইউপি সচিব শিপুল চন্দ্র দাস।
বাজেট বক্তৃতায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান বলেন, সরকার জনগণের দোড়গোড়ায় সেবা পৌছে দিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য ইউনিয়ন পরিষদকে একটি জনবান্ধব প্রতিষ্টানে পরিণত করতে বিভিন্ন কর্মসুচি বাস্তবায়ন করছে। আমাদের উচিত সরকারের এসব সেবা গ্রহণে আরও সচেতন হওয়া।
তিনি বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হলে ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে হবে। এজন্য ইউনিয়নবাসীকে নিয়মিত কর পরিশোধ করতে হবে। তিনি একটি আদর্শ ইউনিয়ন গঠনে ও সার্বিক উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উম্মুক্ত বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবী আব্দুল মালেক, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, মোহাম্মদ নুরুল ইসলাম, ইউপি সদস্য সুয়েল আহমদ, আমিরুল ইসলাম মাসুম, মোঃ আলতাব আলী, মোঃ আহমদ আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহিন আহমদ, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আব্দুল আহাদ, যুবলীগ নেতা শাহ খালেদ আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আব্দুর রহমান, শাহ শিপলু প্রমুখ।
বাজেট অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার সাধারণ নাগরিকবৃন্দ ছাড়াও পরিষদের কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক