editor

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জুন ৮, ২০২৩

দোয়ারাবাজারে তীব্র গরমে অতিষ্ঠ জীবন

দোয়ারাবাজারে তীব্র গরমে অতিষ্ঠ জীবন

4

এনামুল কবির মুন্না,দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

4

তীব্র গরমে অতিষ্ঠ হয়ে নদীতে ঝাপিয়ে পড়ছে শিশুরা। সূর্যের উদয় থেকেই তেজদীপ্ততা শুরু হয়, সেই থেকে সূর্যাস্ত পর্যন্ত তীব্র তাপদাহে নাভিশ্বাস হয়ে উঠছে জনজীবন। শুধু তাই নয় রাতেও ভ্যাপসা গরমে হাঁপিয়ে উঠছে মানুষ। দিনের বেলা রোদের তাপের কারণে স্বাভাবিক কাজকর্মেও বাড়ি থেকে বের হতে পারছেন না অনেকেই। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে যেমন আগুনের তাপ। কোথাও স্বস্তি নেই। মাঠ-ঘাট ফেটে চৌচির। টানা কয়েকদিনের তাপদাহে জনজীবনে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। দিনে যেমন রোদের খরতাপ তেমনি রাতেও বইছে গরম হাওয়া। বর্ষার পরিবর্তে প্রখর তাপদাহের অস্বস্তিতে পড়েছে সব পেশার মানুষেরা। দিনের বেলায় শিশুরা গরম থেকে বাঁচতে জলকেলিতে মত্ত থাকছে। এদিকে, তাপমাত্রা আরও এমনই থাকবে বেশ কয়েকদিন। কমার পরিবর্তে আরও দু’ এক ডিগ্রি বাড়তে পারে এমনটি জানিয়েছে আঞ্চলিক আবহাওয়া অধিদফতর। আজ সুনামগঞ্জসহ আশপাশের এলাকায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী আরও কয়েকদিন এ গরমের তীব্রতা থাকবে। এক বা দুই ডিগ্রি তাপমাত্রা বাড়তেও পারে। এরপর এ মাসের শেষের দিকে বৃষ্টিপাত হতে পারে।’ এছাড়া উপজেলা সদর হাসপাতালে ঘুরে দেখা যায়, দুর্বিষহ গরমে মানুষ আক্রান্ত হচ্ছে নানা অসুখ ও অসুস্থতায়। হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসছে সবাই। এর ভেতরে গরমে বেশি অসুস্থ হচ্ছে শিশু ও বৃদ্ধরা। চিকিৎসা সেবা নিতে আসা অধিকাংশই হিট স্ট্রোক, ডায়রিয়া, পানিশূন্যতা ও গরমে অসুস্থ হওয়া রোগী। দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আবু সালেহীন খান বলেন, ‘গত কয়েকদিন যাবত গরমের কারণে শিশুদের চাপ বেড়েছে। গরমে অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এখন শিশুদের পানিশূন্যতা ও ডায়রিয়া বেশি হচ্ছে। এ সময় শিশুরা পানি শূন্যতা রোগে সবচেয়ে বেশি ভোগে তাই প্রচণ্ড গরম কিংবা রোদ থেকে যতটুকু সম্ভব শিশুদের নিরাপদে রাখতে হবে পাশাপাশি বেশি বেশি বিশুদ্ধ পানি পান করাতে হবে।’

3

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

5 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

2 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

4 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

7 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

2 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

4 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি

3 আগামীকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

1 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা

1
7