editor
প্রকাশিত: 9:39 PM, June 8, 2023
পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) ও বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক (বি.আই.ডব্লিউ.এন.) এর আয়োজনে এবং দাতা সংস্থা এফ.আই.এম.আই. এর সহায়তায় “আদিবাসী নারী ও শিশুর মানবাধিকার শীর্ষক আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জুন ২০২৩) সকাল সাড়ে ৯টায় সিলেটের খাদিমনগরের একটি বেসরকারী প্রতিষ্ঠান এফআইভিডিবি এর কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভায় আদিবাসী নারী নেটওয়ার্ক এর আহবায়ক মিনু মারিয়া ম্রং এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পাসকপ এর নির্বাহী প্রধান গৌরাঙ্গ পাত্র।
স্বাগত বক্তব্যের পরবর্তীতে বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক এর সদস্য অম্বেষা চাকমা এর সঞ্চালনায় আলোচনা সভার প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক এর সমন্বয়কারী ফাল্গুণী ত্রিপুরা। প্রবন্ধ পাঠ শেষে উপস্থাপিত প্রবন্ধের উপর ভিত্তি করে উপস্থিত অতিথিবৃন্দরা বক্তব্যে বলেন মানুষ মাত্রই সবাই সমান এখানে নারী হোক আর পুরুষ হোক।
সকলের অধিকার নিশ্চিত করতে হলে নিজেদের মন মানষিকতার পরিবর্তন করতে হবে। তবে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা অনেক দিনের। এই সহিংসতা বন্ধ করতে হলে সকলের ঐক্যতার প্রয়োজন। নারীর প্রতি সম্মান প্রদর্শণের শিক্ষা পরিবার থেকে শিখতে হবে। পাহাড় থেকে সমতল পর্যন্ত সর্বস্তরের আদিবাসীরা এক হয়ে আদিবাসী নারী ও শিশুদের অধিকার নিশ্চিত করতে হবে।
অতিথিদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা, কুবরাজ এর সাধারন সম্পাদক ফ্লোরা বাবলী তালাং, বাংলাদেশ আদিবাসী ফোরামের সহ সভাপতি অজয় এ মৃ, আদিবাসী উরাও নেতা মিলন উরাং, লিছদামন, প্রিয়াব্রত কৈরী, সন্দ্বীপ পাত্র, রিয়া পাত্র ও ববিতা ডিও প্রমূখ।
অতিথিবৃন্দের আলোচনা ও উপস্থাপিত প্রবন্ধে আদিবাসী নারী ও শিশুর মানবাধিকার সুরক্ষায় ১১ দফা সুপারিশ মালা উত্থাপিত করেন।
১, আদিবাসী নারীর সকল মানবাধিকার নিশ্চিত করা। ২, আদিবাসী নারী ও শিশুর উপর সহিংসতা বন্ধে দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ ব্যবস্থা গ্রহণ ও নিরাপত্তা জোরদার করা। ৩, আদিবাসী নারী ও শিশুর উপর সহিংসতার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা। ৪, সহিংসতার শিকার আদিবাসী নারী ও শিশুদের উপযুক্ত ক্ষতিপূরণ, চিকিৎসা ও আইনি সহায়তা প্রদান করা। ৫, নারী উন্নয়ন নীতিামালায় আদিবাসী নারীদের জন্য আলাদা একটা অধ্যায় রাখা এবং সকল ধরনের নীতিমালা গ্রহনের পূর্বে আদিবাসী নারী নেতৃবৃন্দের পরামর্শ গ্রহণ করা। ৬, পার্বত্য চট্রগ্রাম চুক্তি বাস্তবায়ন করা এবং এলক্ষ্যে সময়সূচী ভিত্তিক কর্মপরিকল্পনা (রোপম্যাপ) ঘোষনা করা। ৭,আদিবাসী নারীদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। ৮, আদিবাসী মাতৃমৃত্য ও শিশু মৃত্যু কমানোর লক্ষ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা। ৯, ভূমি ও সম্পত্তির উপর আদিবাসী নারীদের অধিকার নিশ্চিত করা এবং বন, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে আদিবাসী নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করা। ১০, শিক্ষা কর্মসংস্থান থেকে শুরু করে সকল ক্ষেত্রে আদিবাসী নারীদের জন্য কোটা নিশ্চিত করা এবং বিধবা ও বয়স্ক ভাতা নিশ্চিত করা। ১১, জাতীয় সংসদ অঞ্চলভিত্তিক এবং স্থানীয় সরকার ব্যবস্থায় আদিবাসী নারী প্রতিনিধিত্ব নিশ্চত করা।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন