editor
প্রকাশিত: 8:02 PM, June 9, 2023
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিলর, সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোঃ আজম খান এর মিষ্টি কুমড়া মার্কার সমর্থনে আলমপুর গ্রামে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভা গত ৮ জুন বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরব্বি আব্দুল মন্নান এর সভাপতিত্বে ও সমাজসেবক আব্দুল আহাদ ও মোস্তাক খানের যৌথ পরিচালনায় সভায় আলমপুর, পাঠান পাড়ার মুরব্বিয়ান, সমাজসেবী, ব্যাবসায়ী, যুবসমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় এলাকার অসংখ্য সমর্থনবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর আজম খান মিষ্টি কুমড়া মার্কায় ভোট চেয়ে সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, আমি নেতা নয়, আপনাদের সেবক ও খাদেম হিসেবে কাজ করেছি। ওয়ার্ডের মুরব্বীয়ানদের সুপরামর্শ নিয়ে ২৭নং ওয়ার্ডে অসংখ্য উন্নয়ন কাজ করেছি। যা অতীতে এই ওয়ার্ডে কখনো হয়নি। ওয়ার্ডের অসম্পন্ন উন্নয়ন কাজগুলো সম্পন্ন করতে আমি আবারও প্রার্থী হয়েছি। তিনি মিষ্টি কুমড়া মার্কায় ভোট দিয়ে পুনঃরায় বিজয়ী করে ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ দেয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান। সভায় বক্তারা বলেন, আজম খান সৎ ও নিষ্ঠাবান, সালিশী ব্যাক্তিত্ব, দেশ ও সমাজের কাজে তিনি সর্বদা নিয়োজিত থাকেন। কাউন্সিলর আজম খান ২৭নং ওয়ার্ডে অসংখ্য উন্নয়ন কাজ করেছেন, তা ওয়ার্ডবাসী কখনো ভুলবেন না। তাঁর কাজের মুল্যায়ন হিসেবে ওয়ার্ডবাসী মিষ্টি কুমড়া মার্কায় ভোট দিয়ে পুনরায় বিজয়ী করবেন। বক্তারা বলেন, আজম খান সিটি কর্পোরেশন ছাড়াও ব্যক্তিগত পক্ষ থেকে বন্যা, করোনা সহ দুর্যোগের সময় সহায়তা নিয়ে মানুষের পাশে দাড়িয়েছেন যা মহতি ও প্রশংসনীয় কাজ। বক্তারা আগামী ২১ জুন সিটি কর্পোরেশন নির্বাচনে আজম খানকে মিষ্টি কুমড়া মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য ২৭নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের প্রতি আহবান জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন