editor

প্রকাশিত: 4:23 PM, June 10, 2023

১০নং ওয়ার্ডসহ নগরীর ৪২টি ওয়ার্ডকে পরিকল্পিতভাবে উন্নয়ন করা হবে: নজরুল ইসলাম বাবুল

১০নং ওয়ার্ডসহ নগরীর ৪২টি ওয়ার্ডকে পরিকল্পিতভাবে উন্নয়ন করা হবে: নজরুল ইসলাম বাবুল

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, আমি নগরবাসীর একজন সেবক হতে আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি। ইনশাআল্লাহ আমি যদি মেয়র নির্বাচিত হই তাহলে নগরীর প্রতিটি ওয়ার্ডকে একটি মাস্টার প্ল্যানের মাধ্যমে উন্নয়ন করা হবে। ১০নং ওয়ার্ডসহ নগরীর ৪২টি ওয়ার্ডকে পরিকল্পিতভাবে উন্নয়ন করা হবে। আমাকে আপনারা আপনাদের আমানত দিয়ে পরীক্ষা করে দেখুন, আমি ব্যর্থ হলে আর কখনো আমি আপনাদের কাছে ভোট চাইতে আসবো না।

তিনি শুক্রবার (৯ জুন) সন্ধ্যায় নগরীর ১০নং ওয়ার্ডের কানিশাইলে লাঙ্গল প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেলাল উদ্দিন আহমদের সভাপতিত্বে নির্বাচনী মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির, হেফাজতে ইসলাম সিলেট মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি ক্বারী মাওলানা একরামুল আজিজ।

খায়রুল আলম সবুজের পরিচালনায় নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কানিশাইল পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন, প্রত্যাশা সমাজকল্যাণ সংস্থার সভাপতি মনসুর আলম, সদস্য আব্দুর রহিম আফজল, জেলা জাপার সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান জামাল আহমদ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম তাপাদার, জেলা যুব সংহতির আহ্বায়ক মর্তুজা আহমদ চৌধুরী, এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল কাইয়ুম, কুতুব উদ্দিন, জামাল আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আব্দুল হালিম হীরা। নির্বাচনী মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য মুরব্বীয়ান, যুব সমাজ উপস্থিত ছিলেন।

এদিকে রাত ৮টায় সাগরদিঘীরপাড়, নরসিংটিলা, মনিপুরী পাড়ায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল। তিনি তার বক্তব্যে বলেন, সকল ধর্মের মানুষের মিলনস্থল এই সিলেট নগরী আমরা সবাই একে অপরের সম্পূরক।

আমি মেয়র নির্বাচিত হলে মনিপুরী সম্প্রদায় সহ সকলের কল্যাণে কাজ করে যাবো। নীল কান্ত সিংহ এর সভাপতিত্বে নির্বাচনী মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির, ক্ষীর সিংহ, লক্ষ্মী কান্ত সিংহ, নবীন সিংহ, লক্ষ্মী বাবু, নিরেন সিংহ, কান্ত সিংহ, অতুল সিংহ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন