editor
প্রকাশিত: 6:17 PM, June 11, 2023
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী বলেছেন, আপনাদের ভালোবাসা, সমর্থন, দোয়া ও আশির্বাদ নিয়ে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার স্বপ্ন ১ নম্বর ওয়ার্ডকে একটি নান্দনিক ওয়ার্ড হিসাবে গড়ে তোলা। এই ওয়ার্ডে কি কি উন্নয়ন হয়েছে তা আপনারা জানেন এবং দেখছেন বিগত কয়েক বছরের তুলনায় আমি যে উন্নয়ন করেছি তা চোখে দেখার মতো। আমাদের এই ১ নম্বর ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন প্রথম এবং হজরত শাহজালাল (রা.) স্মৃতি বিজড়িত এখানে দেশ বিদেশ থেকে অনেক মানুষ আসে ঘুরতে তাই আমাদের এই ওয়ার্ড হবে সুন্দর এবং পরিচ্ছন্ন। যেখানে থাকবেনা হিংসা, বিদ্বেষ ও হানাহানি একটি শান্তিপূর্ণ এবং আধুনিক করে ওয়ার্ডকে সাজাতে চাই।
তিনি আরো বলেন, ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। আমাকে আবারো ঝুড়ি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে অত্র ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে পরিণত করবো ইনশাল্লাহ। সেই সাথে সমস্ত ওয়ার্ডকে একটি পরিবারে পরিণত করতে সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করছি এবং আগামী ২১ জুন ঝুড়ি মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
তিনি শনিবার (১০ জুন) রাতে সিলেট সিটি করপোরেশন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ তৌফিকুল হাদী’র ঝুড়ি মার্কার সমথর্নে জালালী সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সাথে আয়োজিত মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
জলালী সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ইশতিয়াক আহমদ চৌধুরী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহেল এর পরিচালনায় বক্তব্য রাখেন জালালী সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা শেখ আমীর আহমদ, শেখ সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. সরওয়ার হোসেন, অর্থ সম্পাদক মহিউদ্দিন মুহিব, সহ অর্থ সম্পাদক মো. দুলাল, প্রচার সম্পাদক শেখ নাঈম, সৈয়দ শাব্বির আহমদ, মো. সাদিক মিয়া, মো. মুক্তা আহমদ, তামিম আহমদ, নাফিজ আহমদ, এনাম আহমদ, আমিনুল রহমান, নাজীর আহমদ, ময়না মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন জাকারিয়া আহমদ তামিম।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন