editor
প্রকাশিত: 5:59 PM, June 12, 2023
ডিএসএস ডেস্ক :: রাশিয়ার সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালাতে ইউক্রেনকে গত কয়েক মাসে বিপুল অস্ত্র, গোলাবারুদ ও সাজোঁয়া যান দিয়েছে যুক্তরাষ্ট্র।
এসব অস্ত্র দিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে ইতোমধ্যে অভিযান চালিয়েছে ইউক্রেনের সেনারা। তবে এই অভিযান চালাতে গিয়ে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তারা।
একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, গত কয়েকদিনে রুশদের হামলায় যুক্তরাষ্ট্রের পাঠানো ১৬টি ব্র্যাডলি ইনফ্রেন্টলি ফাইটিং যান ধ্বংস হয়েছে।
ডাচ গোয়েন্দা ওয়েবসাইট ওরেক্সের তথ্য অনুযায়ী, পাল্টা আক্রমণ চালাতে ইউক্রেনকে ১০৯টি ব্য্যাডলি ইনফ্রেন্টলি ফাইটিং যান দিয়েছিল যুক্তরাষ্ট্র। এর মধ্যে ১৬টি ধ্বংস হওয়ার মানে হলো— মার্কিনিদের পাঠানো বিশেষ এ সাঁজোয়া যানের ১৫ শতাংশ ধ্বংস হয়ে গেছে।
চাকার বদলে ট্র্যাকে চলা এ যানগুলো সর্বোচ্চ ১০ সেনা বহন করতে পারে এবং ফায়ারিং সাপোর্টসহ সেনাদের যুদ্ধক্ষেত্রে পৌঁছে দিতে পারে।
জানুয়ারির শেষ দিকে যখন এ যানগুলোর প্রথম চালান ইউক্রেনে পাঠানো হয়, তখন মার্কিন এক সেনা কমান্ডার জানিয়েছিলেন, পাল্টা আক্রমণের ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তবে মার্কিন প্রশাসন যখন ইউক্রেনকে এ যান দেওয়ার ঘোষণা দেয়, তখন সংবাদমাধ্যম সিএনএনের সামরিক বিশেষজ্ঞ ও অবসরপ্রাপ্ত জেনারেল জেমস স্পাইডার জানিয়েছিলেন, এসব যান যুদ্ধক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু এরসঙ্গে গোয়েন্দা তথ্য, দূরপাল্লার কামান এবং আকাশ শক্তি লাগবে। নয়ত এই যানগুলোর সুবিধা আদায় করা যাবে না।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন