editor
প্রকাশিত: 8:21 PM, June 13, 2023
অত্যাবশক পরিষেবা বিল ২০২৩ প্রত্যাহারের দাবিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মঙ্গলবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের অনুপস্থিতে স্মারকলিপি গ্রহণ করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) এ. এস. এম. কাসেম।
স্মারকলিপিতে স্বাক্ষর প্রদানের সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ সুরমান আলী, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি সিকান্দর আলী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর জেলা আহ্বায়ক আবু জাফর, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ এর মহানগর সভাপতি গিয়াস আহমদ, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সাধারণ সম্পাদক ছাদেক মিয়া, জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় সম্পাদক ইউনুস মিয়া, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সাংগঠনিক সম্পাদক ত্রাবিদ দেবনাথ, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সহ-সভাপতি এ.কে আজাদ সরকার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর জেলা যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ জেলা সভাপতি কে.এ কিবরিয়া চৌধুরী প্রমূখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৬ এপ্রিল ২০২৩ বাংলাদেশের জাতীয় সংসদে বা,জা,স বিল নং ১২/২০২৩ উত্থাপিত হয়েছে। যদিও এই বিলে অত্যাবশক পরিষেবা বলতে ১৮টি সেক্টরকে উল্লেখ করা হয়েছে কিন্তু সাধারণভাবে সকল সেক্টরের শ্রমিকদের মধ্যে আতংক তৈরি হয়েছে যা তাদের উপর কাজের চাপ, নিপীড়ন ও বঞ্চনা আরও বাড়বে কিন্তু প্রতিবাদ করার কোন সুযোগ বা অধিকার থাকবে না। স্বাধীন বাংলাদেশে নিবর্তনমূলক এই আইন স্বাধীনতাকেই প্রশ্নবিদ্ধ করবে। স্মারকলিপিতে সংসদ নেতা হিসেবে ভবিষ্যতের গণতান্ত্রিক শ্রম পরিস্থিতির স্বার্থে এই বিল প্রত্যাহারে প্রধানমন্ত্রীর পদক্ষেপ প্রত্যাশা করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন