editor
প্রকাশিত: 9:33 PM, June 13, 2023
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ এর ট্রাক্টর মার্কার সমর্থনে এক নির্বাচনী মহিলা সমাবেশ গতকাল রাতে নগরীর জেল রোডস্থ খান্দাউরা এলাকায় অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল মুহিত জাবেদ।
বিশিষ্ট মুরব্বী মুর্শেদ আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী আব্দুল মুমিন, শাকিল আহমদ, কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল মুহিত জাবেদের বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আহাদ সাহেদ, হাসিনা আক্তার রিতা, শিলা আক্তার, শিল্পী সামিরা, ময়না বেগম, রহিমা বেগম, পিংকী বেগম। উপস্থিত ছিলেন আব্দুর রহিম, মকবুল আহমদ, মিজান আহমদ, ইকবাল আহমদ, কামরাজ আহমদ, শফিক আহমদ, শাহিন আহমদ, রাহেল আহমদ, ফরহাদ আহমদ, ফিরাদ আহমদ, রুবেল আহমদ, বিপুল আহমদ, সাজ্জাদুর রহমান সাজু, মিলাদ আহমদ, মামুন আহমদ, নাসির উদ্দিন, তপু প্রমুখ। এছাড়াও পাঁচ শতাধিক মহিলা সমাবেশে উপস্থিত ছিলেন।
মহিলা সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১০ বছর ১৬নং ওয়ার্ডের উন্নয়ন ও জনসেবায় কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ শ্রম ও দক্ষতার সাথে অবদান রেখেছেন। সঠিক কার্যক্রমের মাধ্যমে তিনি ওয়ার্ডবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। জনপ্রিয়তা ও ভোটের দিকে কাউন্সিলর প্রার্থী আব্দুল মুহিত জাবেদ অন্যান্য প্রার্থীর চেয়ে এগিয়ে আছেন। আগামী ২১ জুন নির্বাচনে ভোটারগণ ট্রাক্টর মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করবেন।
বক্তারা বলেন, ১৬নং ওয়ার্ডে অসংখ্য উন্নয়ন কাজ হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদকে ট্রাক্টর মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের প্রতি উদাত্ত আহবান জানান।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন