editor

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০

২০৩০ সালের মধ্যে ৬টি মেট্রোরেল রুট নির্মাণ করা হবে : সেতুমন্ত্রী

২০৩০ সালের মধ্যে ৬টি মেট্রোরেল রুট নির্মাণ করা হবে : সেতুমন্ত্রী

5

অনলাইন ডেস্ক

6

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২০৩০ সালের মধ্যে পাতাল এবং উড়ালসহ মোট ৬টি মেট্রোরেল রুট নির্মাণ করা হবে। ইতিমধ্যেই মেট্রোরেল রুট-৬ এর কাজ শতকরা ৫২ ভাগ শেষ হয়েছে। ২০৩০ সালের মধ্যে পাতাল এবং উড়ালসহ মোট ৬টি মেট্রোরেল রুট নির্মাণ করা হবে।

8

আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ‘বুয়েটের কাউন্সিল ভবনে ঢাকা মহানগরীর সড়ক নিরাপত্তা ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ভূমিকা ও উদ্যোগ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেমিনারে যুক্ত হন।

5

সড়ক দুর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের জন্য দ্রুত কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, চারলেন, ছয়লেন, আটলেনের সড়ক যতই নির্মাণ হোক এখনো সড়ক নিরাপত্তা নিশ্চিত হয়নি। সড়ক দুর্ঘটনা এখনো সবচেয়ে বড় দুর্ভাবনা।

নিরাপদ সড়কের সাথে ইঞ্জিনিয়ারিং সলিউশন, এনফোর্সমেন্ট এবং এওয়্যারনেস -এই তিনটি বিষয় সম্পর্কিত জানিয়ে তিনি বলেন, মহাসড়কের নির্মাণ ক্রুটি অপসারণে এআরআই দেশব্যাপী ১৪৪টি ব্ল্যাকস্পট চিহ্নিত করেছে। ইতিমধ্যে চারলেনের মহাসড়কের স্পটগুলো চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি নেওয়া হয়েছে বিশেষ প্রকল্প। এর আওতায় ১২১টি স্পটের ঝুঁকি প্রবণতা হ্রাস করা হয়েছে।

দেশব্যাপী ঝুঁকিপূর্ণ সড়ক করিডোর উন্নয়নের উদ্যোগ চলমান আছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বর্তমানে প্রায় সাড়ে চার শ কিলোমিটার মহাসড়ক চারলেনে উন্নীতকরণের কাজ চলছে।

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

6 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

1 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

3 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কে.এম. মিনহাজ উদ্দিনের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কে.এম. মিনহাজ উদ্দিনের ঈদ শুভেচ্ছা

6 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণ, বিশেষ করে দ্বীনি শিক্ষার আলো ছড়ানো সকল শিক্ষক-শিক্ষিকাগণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

6 সিলেট বিভাগে হামের প্রকোপ দিন দিন আশঙ্কাজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও

ন্যাশনাল কনফারেন্সে গবেষণাপত্র আহ্বান করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

ন্যাশনাল কনফারেন্সে গবেষণাপত্র আহ্বান করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

4 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

6 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি

রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

6 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

1
3