editor
প্রকাশিত: 3:33 PM, June 14, 2023

এয়ারপোর্ট থানার ওসির মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি
ডেস্ক রিপোর্ট
সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিনের সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে। চক্রটি ০১৩২০০৬৭৬২০ ওই নাম্বার ক্লোন করে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন পদপ্রার্থীদের নিকট টাকা দাবী করছে বলে জানা গেছে।
গতকাল বুধবার দুপুরে এয়ারপোর্ট থানার অফিসিয়াল ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়ে এ বিষয়ে সকলকে সতর্ক করা হয়।
স্ট্যাটাসে লেখা রয়েছে, আমি মোহাম্মদ মঈন উদ্দিন, অফিসার ইনচার্জ, এয়ারপোর্ট থানা সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এর সরকারি মোবাইল নং- ০১৩২০০৬৭৬২০ অজ্ঞাতনামা কে বা কাহারা সফটওয়্যার মাধ্যমে ক্লোন করে অফিসার ইনচার্জ এর নাম ব্যবহার করে সিসিক নির্বাচন-২৩ খ্রিঃ এর বিভিন্ন পদপ্রার্থীদের নিকট টাকা দাবী করছে৷ দয়া করে অফিসার ইনচার্জ এর সরকারী মোবাইল নাম্বার হতে কল গেলে বিশ্বাস করে প্রতারিত হবেন না৷ কোন ধরনের কল পেলে অফিসার ইনচার্জ এর সাথে সরাসরি কথা বলার জন্য অনুরোধ করা হল৷ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে৷ -অফিসার ইনচার্জ,এয়ারপোর্ট থানা।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, কে বা কাহারা সফটওয়্যারের মাধ্যমে ক্লোন করে সরকারি ফোন নাম্বার থেকে চাঁদা দাবি করা হচ্ছে। এই বিষয়ে আমার কাছে বেশ কয়েকজন ভুক্তভোগী ফোন করেছেন। আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করিতেছি, আমি সবাইকে অনুরোধ জানাবো এই বিষয়ে কোন ফোন এলে সাথে সাথে আমার সাথে সরাসরি দেখা করার জন্য তিনি আহবান জানান।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়
সিলেট মহানগীর রায়নগর রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী প্রিমিয়ারলীগ-২০২৬ (RPL) সিজন-১১ এর প্লেয়ার ড্রাফট এবং ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান। আসন্ন
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. করিম মাহমুদ
আগামী সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের রাজনৈতিক অঙ্গনে বইতে শুরু করেছে আগাম ভোটের হাওয়া। যেখানে অন্যান্য রাজনৈতিক
শীর্ষ নেতৃত্বের অতিরিক্ত প্রশাসনিক ও রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে স্থবির হয়ে পড়েছে সিলেট জেলা বিএনপির সার্বিক রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম। জেলা
দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সাংগঠনিকভাবে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে নতুন করে বিশেষ পুনর্গঠন কার্যক্রম শুরু