editor
প্রকাশিত: 8:53 PM, June 14, 2023
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ বলেছেন, ভিক্ষাবৃত্তি একটি সামাজিক ব্যাধি। সিলেটে এর প্রবণতা দিন দিন বেড়ে চলেছে। ভূয়া ও পেশাদার ভিক্ষুক চক্রের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া জরুরী। এজন্য ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক সহ সমাজের সকল শ্রেণি পেশার মানুষের মধ্যে এর কুফল সম্পর্কে জনসচেতনা বাড়াতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় ভিক্ষাবৃত্তি নিরসন ও প্রকৃত ভিক্ষুকদের পুনর্বাসন করতে সামাজিক উদ্যোগ গ্রহণ করা অপরিহার্য।
তিনি ১৪ জুন মঙ্গলবার সকাল ১১টায় নগরীর বাগবাড়ীস্থ সিলেট আঞ্চলিক (সমাজসেবা) প্রশিক্ষণ কেন্দ্রে বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত “ভিক্ষাবৃত্তি নিরসনে সমাজসেবা অধিদপ্তরের ভূমিকা এবং ভিক্ষুক পুনর্বাসনে করণীয়” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সেমিনারের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।
মূল প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় পরিচালক মোঃ মহিউদ্দিন, পিআইভি’র উপ-পরিচালক সালাহ উদ্দিন, সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক, মৌলভীবাজার জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়, সিলেট আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সুলায়মান মজুমদার, সহকারী পরিচালক নাজিম উদ্দিন, মোক্তার হোসেন, জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা ইদ্রিস আহমদ, সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, শহর সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল জুবায়ের, সিলেট সদর উপজেলা সমাজসেবা অফিসার নুসরাত এ এলাহী, দক্ষিণ সুরমা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল মুন্তাকিন, কোম্পানীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবু সাঈদ মিয়া, ওসমানী নগর উপজেলা সমাজসেবা অফিসার জয়তি দত্ত, গোলাপগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার নুরুল হক, জকিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার বিনয় ভূষণ দাশ, বানিয়াচং উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, দোয়ারা বাজার উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, ছাতক উপজেলা সমাজসেবা অফিসার শাহ মোঃ শফিউর রহমান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সমাজসেবা অফিসার জাহানারা বেগম, সরকারি শিশু পরিবার (বালক) ও ছোট মনি নিবাস এর উপ-তত্ত্বাবধায়ক আয়েশা আক্তার প্রমুখ সহ বিভিন্ন উপজেলা প্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দ।
পরে কর্মকর্তাদের শুদ্ধাচার প্রতিক্ষণ ও বিভাগীয় সভায় সেশন পরিচালনা করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন