editor
প্রকাশিত: 3:00 PM, June 15, 2023
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, কাংখিত উন্নয়ন নিশ্চিতের জন্য নৌকায় ভোট দিন। কারণ, নৌকা উন্নয়নের প্রতীক, শেখ হাসিনার প্রতীক। নৌকা জাতির জনক বঙ্গবন্ধুর প্রতীক। বাংলাদেশের যত উন্নয়ন আওয়ামী লীগ করেছে, অন্য কোন দল বা ব্যক্তি তার সিকিভাগও করতে পারেনি।
তিনি বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে সিলেট মহানগরীর জেলরোড এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সিলেট মহানগরীর সুষম উন্নয়ন নিশ্চিত করতে হবে। আর অগ্রাধিকার ভিত্তিতে জলাবদ্ধতা সমস্যা সমাধান করে নগরবাসীর মধ্যে স্বস্থি ফিরিয়ে আনা জরুরী। আমাকে ২১ জুন ভোট দিয়ে নগরভবনে মেয়র হিসাবে পাঠালে আমি সবার আগে এ ব্যাপারে কাজ করবো।
আনোয়ারুজ্জামান চৌধুরী স্থানীয় অধিবাসী, ব্যবসায়ী ও পথচারীদের সাথে একান্তে কথা বলে তাদের সমস্যাগুলো সম্পর্কে অবগত হন এবং নির্বাচিত হলে সবার সঙ্গে আলাপ আলোচনা করে বা সবার পরামর্শের ভিত্তিতে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য তপন মিত্র, জেলা আওয়ামী লীগের সম্পাদকন্ডলীর সদস্য এডভোকেট আব্বাস উদ্দিন, ড. মিসবাউর রহমান, মিজানুর রহমান, জামাল আহমদ খান, মতছির চৌধুরী, ফাহিম আহমদ সহ নেতৃবৃন্দ।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না