editor
প্রকাশিত: 3:46 PM, June 15, 2023
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, আমি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবছিই না। সিলেট নগরবাসী আগামী ২১ জুনের নির্বাচনে বিপুল ভোটে লাঙ্গলকেই নির্বাচিত করবেন।
তিনি বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর ২টায় নগরীর বন্দরবাজারস্থ হাসান মার্কেটে ব্যবসায়ীদের সাথে গণসংযোগকালে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে বলেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের কোন সুষ্ঠু পরিবেশ নেই। সরকারদলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন কমিশন কাজ করছে বলে আমার মনে হচ্ছে। আমার বিরুদ্ধে সরকারদলীয় কর্মীরা অপপ্রচার চালাচ্ছে। আমি কোন অপপ্রচারে কান দেবো না। নগরবাসী আগামী ২১ জুনের নির্বাচনে তাদের মেয়র নির্বাচিত করবেন। নগরবাসীর প্রতি আমার অগাদ বিশ্বাস, তারা কোন মৌসূমী পাখিকে নির্বাচিত করবেন না।
গণসংযোগকালে নজরুল ইসলাম বাবুল এর সাথে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুলাহ সিদ্দিকী সহ জাতীয় পার্টির স্থানীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না