editor

প্রকাশিত: 4:12 PM, June 15, 2023

আমি নগরবাসীর মূল্যবান আমানতের যথার্থ মূল্যায়ন করবো: নজরুল ইসলাম বাবুল

আমি নগরবাসীর মূল্যবান আমানতের যথার্থ মূল্যায়ন করবো: নজরুল ইসলাম বাবুল

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, আমি এই নগরীর একজন বাসিন্দা হিসেবে আপনাদের কাছে আগামী ২১ জুনের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করছি। দক্ষিণ সুরমার ২৭ নং ওয়ার্ড সহ সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডকে নিয়ে আমি মাস্টার প্ল্যানের মাধ্যমে নান্দনিক নগরীতে রূপান্তরিত করতে চাই। এই এলাকায় আমার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে হাজার হাজার শ্রমিক কাজ করেন। আপনাদের সহযোগিতায় ও আপনাদের একটি মূল্যবান ভোটে আমি মেয়র পদে নির্বাচিত হই তাহলে আমি ওয়াদা করছি আপনাদের এই মূল্যবান আমানতের যথার্থ মূল্যায়ন করবো।

তিনি বুধবার (১৪ জুন) রাতে নগরীর ২৭নং ওয়ার্ডবাসীর উদ্যোগে গোটাটিকর এলাকায় আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আমার জনপ্রিয়তায় ইর্শ্বানিত হয়ে ষড়যন্ত্রকারীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমার বিশ্বাস ২১ জুন এই নগরবাসী লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে সেই সকল ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দেবেন।

এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল মুকিত চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির।

জাপা নেতা মুরাদ আহমদ শাহীনের পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাছুম আহমদ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাপা নেতা সেবুল আহমদ তালুকদার, জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরী, মহানগর শাখার সভাপতি সুফিয়ান খান, আব্দুল হান্নান রুমন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না