editor
প্রকাশিত: 6:43 PM, June 15, 2023
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের উন্নয়ন শুধু আর্থ-সামাজিক উন্নয়নই নয়, প্রাকৃতিক পরিবেশ রক্ষায়ও আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। তিনি আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।
তিনি বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর ২টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজিবী, স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠনের যৌথ উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সর্মথনে আয়োজিত মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
বিশিষ্ট সমাজসেবী ও শিল্পপতি আশরাফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও বিশিষ্ট যুব সংগঠক মনুরঞ্জন তালুকদার ও হাওর উন্নয়ন পরিষদের সভাপতি সুরঞ্জিত বর্মন এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট জেলা বারের এডিশনার পিপি এডভোকেট শামসুল ইসলাম, আওয়ামী লীগ নেতা তপন মিত্র, সাংবাদিক এম এ হান্নান, এম এ মতিন, খালেদ মিয়া, শাহেদ চৌধুরী, সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আতিকুর রহমান আতিক, আলহাজ্ব তারা মিয়া তালুকদার, আলহাজ্ব খালেদ হোসেন, ইয়ং বাংলার সভাপতি রিপন আহমদ, এডভোকেট একরামুল হাসান শীরু, সিরিন চৌধুরী, ফাইয়াজ হোসেন ফরহাদ, আলহাজ্ব ডা. এম এ রকিব, হাকীম ছাদুল্লাহ বাবু, ইব্রাহিম আলী, আফছানা চৌধুরী, ইসরাত জান্নান, রেজিয়া পারভিন, শিলু, তুহিন চৌধুরী, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ও ১নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আহমদ করিব অনিক, মহানগর ছাত্রলীগ নেতা জুয়েল আহমদ, তুষার হোসেন, শাখাওয়াত হোসেন, আরিফুর রহমান, সিলেট জেলা ছাত্রলীগ নেতা সালমান আহমদ প্রমুখ।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না