editor
প্রকাশিত: 8:25 PM, June 15, 2023
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের সংরক্ষিত আসন ৯ এর মহিলা কাউন্সিলর পদপ্রার্থী, সাবেক কাউন্সিলর মোছাঃ আছমা বেগম বই মার্কায় ভোট চেয়ে ঝালোপাড়া সহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ অব্যাহত রেখেছেন।
গতকাল ১৪ জুন বুধবার দিনব্যাপী নগরীর দক্ষিণ সুরমার ঝালোপাড়া, ভার্থখলা, পাঠানপাড়া, গোটাটিকর, মুমিনখলা, কাইস্তরাইল, আচার্যপাড়া সহ বিভিন্ন এলাকায় আছমা বেগম বই মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন এডভোকেট মামুন হোসেন, সমাজসেবী রত্না বেগম, সালমা বেগম, সমাজকর্মী শেখ সাদী কোমল, সাখাওয়াত হোসেন রাজু, জুনেল আহমদ, মোঃ আলিফ, আতিকুর রহমান ঝুমন, রানা আহমদ সানি, আহমেদ দীপু, রিফাত আহমদ, আহমেদ হুসাম, শামীম আহমেদ, জায়েদ আহমেদ, টুটুল মাহমুদ মান্না প্রমুখ।
গণসংযোগকালে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী, সাবেক কাউন্সিলর মোছাঃ আছমা বেগম বই মার্কায় ভোট চেয়ে বলেন, বই জ্ঞানের ভান্ডার। বই থেকে জীবন আদর্শ সহ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা যেমন পাওয়া যায়, তেমনি বই মার্কায় ভোট দিলে ওয়ার্ডবাসী সেবা ও কাঙ্খিত উন্নয়ন পাবেন। তিনি বলেন, অতীতে আপনাদের সেবক হিসেবে ছিলাম, আগামীতেও আপনাদের কাছে থেকে সেবা করার লক্ষ্যে আমি কাউন্সিলর প্রার্থী হয়েছি। আপনাদের দোয়া ও সহযোগিতা থাকলে বই মার্কার বিজয় হবে ইনশাআল্লাহ। তিনি আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বই মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে সেবা করার সুযোগ দেয়ার জন্য ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের প্রতি অনুরোধ জানান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না