editor
প্রকাশিত: 4:19 PM, June 16, 2023
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, ব্যবসায়ী শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। আমি আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নগরবাসীর ভোটে যদি মেয়র নির্বাচিত হই সকল শ্রেণির শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করবো।
তিনি বৃহম্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় নগরীর কালীঘাট পয়েন্টে ১৪নং ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আমি কারো বিরুদ্ধে অপপ্রচার করি না। আমি সবার সঙ্গে মিলেমিশে এই নগরীকে একটি নান্দনিক নগরীতে রুপান্তরিত করতে চাই। আমার বিশ্বাস ২১ জুন এই নগরবাসী লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আমাকে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দেবেন।
১৪নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী সবুর আহমদ জালালের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির, মহানগর জাপা নেতা সেবুল আহমদ তালুকদার, মুরাদ আহমদ শাহীন, জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরী, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম তাপাদার।
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সিলেট জেলা শাখার সদস্য সচিব এম বরকত আলীর পরিচালনায় নির্বাচনী পথসভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আতিকুর রহমান।
নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মাঈনুল ইসলাম হাওলাদার, জাপা নেতা কয়েস আহমদ, যুব সংহতি নেতা দুলাল আহমদ প্রমুখ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়