editor
প্রকাশিত: 10:43 PM, June 16, 2023
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, বর্তমান কাউন্সিল রকিবুল ইসলাম ঝলক তাঁর ঠেলাগাড়ি মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করছেন।
গত ১৬ জুন শুক্রবার বাদ আছর লালাদিঘিরপার থেকে কাউন্সিলর প্রার্থী রকিবুল ইসলাম ঝলক অসংখ্য সমর্থকদের সাথে নিয়ে কুয়ারপার, লামাবাজার, বিলপার, ভাতালিয়া, নওয়াপাড়া, মেডিকেল, নবাব রোর্ড, মধুশহীদ, কাজল শাহ সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় মুরব্বিয়ান, সমাজসেবী, ব্যাবসায়ী, রাজনীতিবিদ, যুব সমাজ সহ বিভিন্ন শ্রেণি পেশার সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগ শেষে লালাদিঘিরপারে নির্বাচনী প্রধান কার্যালয়ের সামনে পথসভায় ওয়ার্ডবাসীর উদ্দ্যেশ্যে কাউন্সিলর প্রার্থী, বর্তমান কাউন্সিল রকিবুল ইসলাম ঝলক বলেন, শাসক নয়, সেবক হিসেবে আপনাদের সেবা করে আসছি। আমি ঝলক কাউন্সিলর নয়, আপনাদের খাদেম হিসেবে কাজ করছি। আগামীতে আপনাদের সেবা করার লক্ষে আমি কাউন্সিলর প্রার্থী হয়েছি।
তিনি ১১নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের দোয়া, সহযোগিতা এবং ঠেলাগাড়ি মার্কায় ভোট চেয়ে বলেন, বিগত দিনে আপনাদের সহযোগিতা ও সুপরামর্শ নিয়ে ১১নং ওয়ার্ডকে উন্নয়নের মাধ্যমে মডেল ওয়ার্ড হিসেবে পরিণত করেছি। ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে অসংখ্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেছি । যা অতীতে এ ওয়ার্ডে হয়নি। ওয়ার্ডের উন্নয়ন কাজ আরো তরান্বিত করতে পুনরায় আপনারা আমাকে ঠেলাগাড়ি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য ওয়ার্ডের সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না