editor

প্রকাশিত: 5:43 PM, June 17, 2023

মৌলভীবাজার সমিতি সিলেট’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি বিতরণ

মৌলভীবাজার সমিতি সিলেট’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি বিতরণ

সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের সংগঠন মৌলভীবাজার সমিতি সিলেট এর শিক্ষা ট্রাস্টের উদ্যোগে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৬ জুন) বিকেলে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার সমিতির শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান, এম সি কলেজের সাবেক উপাধ্যক্ষ, বিশিষ্ট লেখক ও গবেষক প্রফেসর নন্দলাল শর্মা, সমিতির সাবেক সভাপতি নর্থ মেডিকেল কলেজের অব. অধ্যাপক ও বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. আজিজুর রহমান, সিলেট জেলা বারের সাবেক সভাপতি, বিশিষ্ট আইনজীবী মো. আব্দুল খালিক এডভোকেট, শাবিপ্রবির সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী, সমিতির শিক্ষা ট্রাস্টের সদস্য ও মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ছয়ফুল কবির চৌধুরী, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সিলেট এর উপাধ্যক্ষ চৌধুরী মামুন আকবর, সমিতির উপদেষ্টা, বিশিষ্ট আইনজীবি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, ইউসিবিএল-এর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট ব্যাংকার মো. জসিম উদ্দিন, ইউনিয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন কবির, সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর ফাহিমা জুন্নুরাইন চৌধুরী, শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অতিরিক্ত গ্রন্থাগারিক মিসেস জিলুন্নাহার চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন সমিতির কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি লায়ন শামীম আরা বেগম বেবী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মফিক আলী, অর্থ সম্পাদক এডভোকেট মো. সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল কাশেম, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, ক্রীড়া সম্পাদক একেএম ওয়াহিদুর রব জগলু, দপ্তর সম্পাদক অঞ্জন কুমার দাস, শিক্ষা বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম আশুক, কার্যনির্বাহী সদস্য সৈয়দ মহসিন হোসেন, এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা প্রমুখ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র ও নগদ বৃত্তি প্রদান করা হয়। সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন মিফতাহুল জান্নাত ঈশা, আফনান জামান আনহা, মো. আলী জহুর ও ইসরাত জাহান মীম।

এইচএসসি পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেন- মেশকাত মোহাম্মদ, মো. ইমরান, সাফওয়াত আহমদ চৌধুরী, প্রত্যয় দাস, ইসরাত জাহান মীম, মো. আলী জহুর, কনক কান্তি বিশ্বাস, প্রাঞ্জল দাশ, মোহাম্মদ ফাহিম দাইয়ান, জুমারা আক্তার, নাফিসা ইসলাম, সাদমান কবীর, ফারহানা ইসলাম ইমা।

এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেন- আলী হোসেন মো. অংকন, আফনান জামান আনহা, মিফতাহুল জান্নাত ঈশা, মারিছা মেহনাজ চৌধুরী, মো. ফায়েজুল ইসলাম তানভীর, চিরশ্রী মালাকার পুষ্পিতা, মো. তায়েফ রহমান, জাওয়াদ আকিফ চৌধুরী, তাহফিমুল ইসলাম রাফি, শুভ দাশ, মাহিমা বিনতে বাছিত, আনিশাত ইসলাম, সৈয়দ শাহরিয়া হাবিব, সামিয়া সুলতানা, মো. অনিকুর রহমান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না