editor
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০

গ্রেফতারকৃত ছালা উদ্দিন কে হাতকড়া পরিয়ে আদালতে নিচ্ছে পুলিশ
বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিছবা উদ্দিন এবং তার সহোদর পৌরসভা যুবদল কর্মী ছালা উদ্দিন কে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুুলিশ। গ্রেফতারকৃত দুই ভাই বিয়ানীবাজার পৌরসভার খাসাড়ী পাড়া গ্রামের মৃত মশরফ আলীর পুত্র। ১৬ মার্চ সোমবার দিবাগত রাত ২টায় নিজ বাড়ি থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গত ১০ মার্চ বিয়ানীবাজার পৌর শহরে সংঘটিত আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, গত ১০ মার্চ বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিন বাজারে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। উক্ত সংঘর্ষের সময় ৪টি গাড়ি ভাংচুর ও ১টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় পরদিন ১১ মার্চ বিয়ানীবাজার থানার এসআই পরিমল চন্দ্র দেব বাদী হয়ে ১১ জনের নাম উলেখ ও অজ্ঞাত আরো ২০ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় বিয়ানীবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মিছবা উদ্দিন কে ৭নং আসামী এবং তার ছোট ভাই ৭নং ওয়ার্ড যুবদলের সদস্য ছালা উদ্দিন কে ৪নং আসামী করা হয়। উক্ত মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে ১৬ মার্চ দিবগত রাত ২টায় বিয়ানীবাজার থানার একদল পুলিশ অভিযান চালিয়ে আসামীদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরদিন গ্রেফতারকৃত দুই আসামীকে পুলিশ আদালতে প্রেরণ করলে, মাননীয় আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, মামলার এজাহারভুক্ত এই দুই আসামীকে পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। পরে আদালতে প্রেরণ করলে মাননীয় আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন। উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
5 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
8 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ
2 স্টাফ রিপোর্টার: 7 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও
1 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 2 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
8 ইকবাল বাহার, কানাইঘাট: 3 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
8 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
4 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে