editor
প্রকাশিত: 7:12 PM, June 17, 2023
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী, সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, বাংলাদেশের ৯ বছরের সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া সংগঠন জাতীয় পার্টি দেশের মানুষের ভরসারস্থল। তার আমলের দেশের অবস্থান আর এখনকার অবস্থান আকাশ পাতাল সমান। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস অবস্থা। এহেন অবস্থায় মানুষ আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। তারা জাতীয় পার্টিকে ক্ষমতায় বসাতে চায়।
তিনি আরো বলেন, পার্টির বর্তমান চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি আমাকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লাঙ্গল প্রতীক তুলে দিয়েছেন। আমি আপনাদের পবিত্র আমানতে যদি মেয়র পদে নির্বাচিত হই তাহলে সিলেটে অবস্থানরত রংপুরবাসীর কল্যাণে কাজ করবো। তিনি আগামী ২১ জুনের নির্বাচনে তাকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দেয়ার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।
তিনি শুক্রবার (১৬ জুন) রাতে নগরীর কুমারপাড়াস্থ লাঙ্গল প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে সিলেটে বসবাসরত রংপুরবাসীর সাথে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ নির্বাচনে নিশ্চিত পরাজয় যেনে আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। আগামী ২১ জুন এই নগরবাসী লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে সেই সকল ষড়যন্ত্রের সমুচিত জবাব দেবেন।
সিলেটে অবস্থানরত রংপুরের বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল ইসলাম এর সভাপতিত্বে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির, মহানগর জাপা নেতা সেবুল আহমদ তালুকদার, মুরাদ আহমদ শাহীন, জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরী, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম তাপাদার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সিলেট জেলা শাখার সদস্য সচিব এম বরকত আলী।
জাতীয় পার্টি নেতা মামুনুর রশিদ এর পরিচালনায় নির্বাচনী মতবিনিময় সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মো. আতিকুর রহমান। সিলেটে অবস্থানরত রংপুরবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহারুল ইসলাম মন্ডল, মমিনুল ইসলাম রনজু প্রমুখ।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না