editor

প্রকাশিত: 7:59 PM, June 18, 2023

সুনামগঞ্জে স্কুল এন্ড কলেজের ছাদ ধসে পড়ে ৬ ছাত্রী আহত

সুনামগঞ্জে স্কুল এন্ড কলেজের ছাদ ধসে পড়ে ৬ ছাত্রী আহত

সুনামগঞ্জে স্কুল এন্ড কলেজের ছাদ ধসে পড়ে ৬ ছাত্রী আহত

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে পরিক্ষা চলাকালীন সময় ছাদ ধরে পড়ে ৬জন ছাত্রী আহত হয়েছে। আহতরা ছাত্রীরা হলো- জেলার তাহিরপুর উপজেলার গালর্স স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী আহমদ মোয়াল্লেমা (১৫), নবম শ্রেণীর ছাত্রী সুমিত্রা রায় (১৪), একই শ্রেণীর ছাত্রী সাকি রায় (১৩), অষ্টম শ্রেণীর ছাত্রী পর্ণা মৈত্র (১২), জেবিন রাহাত (১৩) ও অনন্যা দে (১৩)।

আজ রবিবার (১৮জুন) দুপুর সাড়ে ১২টায় আহত ছাত্রীদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনার পর ছাত্রী ও তাদের অভিভাবক মহলে চরম আতংক দেখা দিয়েছে।

এব্যাপারে সংশ্লিষ্ট স্কুল এন্ড কলেজ সূত্রে জানা গেছে- সকাল ৯টা থেকে পৃথক ভাবে ৬ষ্ঠ ও ১০ম শ্রেণীর ছাত্রীদের ক্লাস মূল্যায়ন পরিক্ষা শুরু হয়। এমতাবস্থায় দুপুর সোয়া ১২টার সময় গালর্স স্কুল এন্ড কলেজের দ্বিতীয় তলায় অবস্থিত অষ্টম শ্রেণীর কক্ষে অষ্টম, নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের এক সঙ্গে পরীক্ষা চলাকালীন সময়, ওই ভবনের ছাদের ৩ থেকে ৫ ফুট অংশের প্লাস্টার ধসে পড়ে ছাত্রীদের মাথার ও গায়ের ওপর। এঘটনায় ৬জন ছাত্রী আহত হলে শুরু হয় হৈচে ও উত্তেজনা। পরে আহতদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আর এঘটনাটি তাৎক্ষনিক ভাবে চারদিকে ছড়িয়ে পড়লে পুরো উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠে।

এঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলার গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ইয়াহিয়া তালুকদার সাংবাদিকদের জানান- পরীক্ষা চলাকালীন সময় ভবনের ছাদের প্লাস্টার ধসে পড়ে ছাত্রীরা আহত হওয়ার ঘটনাটি দুঃখজনক। এতে ছাত্রী অনেক ভয় পেয়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আবারো পরীক্ষা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি বোরহান উদ্দিন জানান- স্কুল এন্ড কলেজ ভবনের ছাদের প্লাস্টার ধসে পড়ে ছাত্রীরা আহত হওয়ার ঘটনাটি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলেছি। শীগ্রই এব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। আর আহত ছাত্রীদের চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি বলেন- ছাদের প্লাস্টার ধসে পড়ে গালর্স স্কুল এন্ড কলেজের ছাত্রীরা আহত হওয়ার ঘটনাটি অত্যান্ত দুঃখজনক। এব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে