editor
প্রকাশিত: 12:17 AM, June 19, 2023
ডেইলী সিলেটের সময় প্রতিবেদক:: সিলেটে যুবলীগ নেতা নাহিদকে হত্যার হুমকি দাতা আব্দুল কাদের মালেককে ডাকাতি মামলায় গ্রেফতার করেছে শাহপরাণ থানা পুলিশ।
শনিবার বিকেল তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিযে তার সৈদানিবাগ তেররতনস্থ বাসার সামনা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি সিলেট সিটি করপোরেশনের ২২ ২৩ ও ২৪নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ও বর্তমান নির্বাচনে একই এলাকার কাউন্সিলর প্রার্থী রেবেকা আক্তার লাকির স্বামী। মালেক সৈয়দানিবাগ উন্মেষ-২৮ ঠিকানার মৃত আব্দুল লতিফের ছেলে।
জানা গেছে, আব্দুল কাদের মালেক বিভিন্ন অসামাজিক কাজের সাথে জড়িত। তিনি ব্রাম্মণবাড়িয়ায় দায়েরকৃত একটি হত্যা ও ডাকাতি মামলায় (নং ১৮ (৫) ২) দশ বছরের সাজাপ্রাপ্ত আসামী। দীর্ঘদিন থেকে তিনি পালিয়ে ছিলেন।
ওই মামলায় শনিবার (১৭জুন) তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার এসআই মোস্তাফিজ।
মালেকের নেতৃত্বে ও ছত্রচ্ছায়ায় সারাবছর সৈয়দানিবাগ তেররতন এলাকায় তার মালিকানাধিন কলোনিতে দীর্ঘদিন থেকে জুয়া ও মাদকের আসর বসে। তারা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা অসহায় ছিলেন। কেউ প্রতিবাদ করতেন না।
তবে সম্প্রতি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডের সৈয়দানিবাগ উন্মেষ-২০ ঠিকানার মৃত সৈয়দ মুহিবুর রহমানের ছেলে সৈয়দ নাহিদ রহমান (সাব্বির)।
তিনি মহানগর যুবলীগের রাজনীতির সাথে জড়িত এবং উন্মেষ সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক ও সিলেটের ব্যবসায়ীদের সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্সের সদস্য।
অপকর্মের প্রতিবাদ করায় মালেক ও তার সাঙ্গপাঙ্গরা নাহিদকে মোবাইলে কল দিয়ে হত্যা ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছিলেন।
এ ব্যপারে তিনি গত ১৯ এপ্রিল শাহপরাণ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়রি (জিডি) দায়ের করেন (নং ১০৯৩)।
ডাকাতি মামলা ছাড়াও মালেকের বিরুদ্ধে শাহপরাণ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনেও মামলা রয়েছে (নং- ১৬-১৫/০৪/২০২৩)।
এদিকে মালেকের গ্রেফতারের খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে তেররতন সৈদানিবাগ এলাকার জনজীবনে স্বস্তি নেমে আসে বলেও জানিযেছেন স্থানীয়রা।
রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না