editor
প্রকাশিত: 5:07 PM, June 19, 2023
জৈন্তাপুর উপজেলার দরবস্ত সেন্ট্রাল জৈন্তা হাইস্কুল প্রাঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়ার অংশ হিসাবে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ভেটেরিনারী ক্যাম্পেইন কর্মসুচি পালন করা হয়েছে। সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় ভেটেরিনারী ক্যাম্পেইন কর্মসুচি উদ্বোধন করা হয়।
ক্যাম্পেইন কর্মসূচি উদ্বোধন করেন সিলেট ১৭ পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডারের পক্ষে এডমিন এরিয়া সদর দপ্তরের কর্ণেল মো. মেহফুজার রহমান (পিবিজিএস, পিএসসি)।
সেনাবাহিনী গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়ায় বিভিন্ন এলাকায় নিয়োজিত রয়েছেন। প্রতি বছরের ন্যায় প্রশিক্ষণ এলাকায় সেনাসদস্যগণ বিভিন্ন জনকল্যাণ মুলক কাজ পরিচালনা করে থাকেন। সিলেট অঞ্চলে স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের সহায়তায় এই প্রথম জৈন্তাপুরে ভেটেরিনারী ক্যাম্পেইন কর্মসূচি পরিচালনা করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়-কে সামনে রেখে ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া কমান্ড কর্তৃক জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নে প্রাণিসম্পদ উন্নয়ন ও প্রাণী পালনে উদ্বুদ্ধ করনের লক্ষ্যে বিনামূল্যে গরু-মহিষ এবং ছাগল-ভেড়ার চিকিৎসা প্রদান কর্মসূচি আয়োজন করা হয়।
সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর সবর্দা দেশরক্ষার মহৎ দায়িত্বের পাশাপাশি বিভিন্ন সামাজিক সচেতনতা ও জনকল্যাণ মুলক কাজে সক্রিয় অংশ গ্রহন করে থাকেন।
বিজ্ঞপ্তি বলা হয় প্রাণিসম্পদ ক্যাম্পেইন কর্মসূচি পালনের মাধ্যমে সকলের কাজে আসবে এবং প্রাণি পালনে স্থানীয় জনগণ আরও উদ্বুদ্ধ হবেন। ভবিষ্যতে সেনাবাহিনীর এরকম জনসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বৈরী আবহাওয়া উপেক্ষা করে সেনাবাহিনীর কর্মকর্তাগণ বিপুল পরিমান গরু-মহিষ,ছাগল-ভেড়ার চিকিৎসা প্রদান সহ ভ্যাক্সিন,ঔষধ প্রদান ও পরামর্শ সেবা দেয়া হয়েছে।
ভেটেরিনারী ক্যাম্পেইন কর্মসূচি অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, লে. কর্ণেল কাজী মো: রুহল আমিন, উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, মেজর পিয়াস কুমার ঘোষ,মেজর সাদেক আহমেদ, মেজর হাসিব, জৈন্তাপুর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল-মাসুদ,দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সেন্ট্রাল জৈন্তা হাইস্কুলের প্রধান শিক্ষক শরীফ উদ্দিন (লিটু), জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, অনলাইন প্রেসক্লাব সভাপতি এমএম রুহুেল সহ সিলেট সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও সমাজের গন্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না