editor
প্রকাশিত: 6:17 PM, June 19, 2023
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকা মার্কার সমর্থনে সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সহ সাধারণ সম্পাদক সাজেদা পারভীন এর উদ্যোগে এক নির্বাচনী মহিলা সমাবেশ গত শুক্রবার বিকালে ২২নং ওয়ার্ডের উপশহরস্থ শাহজালাল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক।
জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাছিত এর সভাপতিত্বে ও জেলা মহিলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সহ সাধারণ সম্পাদক সাজেদা পারভীনের পরিচালনায় সমাবেশে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট-১ আসনের সংসদ সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন এর সহধর্মিনী সেলিনা মোমেন, মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সহধর্মিনী হলি চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাজনিন হোসেন, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ সেলিম, মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আছমা কামরান, জেলা মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি, জেলা পরিষদের সদস্য এ.জেড রওশন জেবিন রুবা, সহ সভাপতি বিলকিস নুর, সাধারণ সম্পাদক হেলেন আহমদ, সদস্য ডাঃ নাজরা চৌধুরী, লন্ডন মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি আঞ্জুমান আরা আনজু, জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহি, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, মহিলা আ’লীগ নেত্রী রোকিয়া চৌধুরী, শাহিদা তালুকদার, বিনা সরকার, মুক্ত বেগম, শামীমারা বেবী, সুলতানা বেগম, আ’লীগ নেতা এমদাদ হোসেন, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল চৌধুরী, শফিক আহমদ প্রমুখ।
এছাড়াও মহিলা সমাবেশে ৩ শতাধিক নারী উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফাওরাত চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করতে সিলেটের মহিলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে। সিলেট নগরীকে একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলতে আনোয়ারুজ্জামানের বিকল্প নেই।
তিনি সরকারের উন্নয়ন নগরীর প্রতিটি ওয়ার্ডে সমভাবে করার লক্ষ্যে নগরবাসীর খাদিম হিসেবে সৎ ও যোগ্য প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী-কে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না