editor
প্রকাশিত: 7:33 PM, June 19, 2023
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মীর জসিম উদ্দিন জিলহাদ এর শেষ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জুন) বিকেল ৩টায় নগরীর লোহারপাড়া এলাকা থেকে গণসংযোগ ও প্রচারণা মিছিল বের করে ১৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কাজীটুলাস্থ প্রধান কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় কাউন্সিলর প্রার্থী মীর জসিম উদ্দিন জিলহাদ বলেন, ১৭নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। দীর্ঘদিন থেকে এই ওয়ার্ড অবহেলিত হয়ে আছে। ওয়ার্ডবাসী তাদের সঠিক সেবা পাচ্ছে না। এই ওয়ার্ডে দূর্ভোগের শেষ নেই। আমাকে ২১ জুনের নির্বচনে ওয়ার্ডবাসী যদি তাদের মূল্যবান আমানত দিয়ে কাউন্সিলর পদে বিজয়ী করেন তাহলে আমি ওয়ার্ডের সমুদয় সমস্যা সমাধানকল্পে এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করবো।
তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন প্রবাসে থাকলেও এই ওয়ার্ডের কল্যাণে কাজ করেছি। আগামীতে যদি আপনারা আমাকে সুযোগ দেন তাহলে আমি এই ওয়ার্ডবাসীর কল্যাণে আমাকে নিবেদিত করবো।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন মীর মালকি, বাচ্চু মিয়া, মীর নাসির উদ্দিন মিনহাজ, মো. ছুটন, এহিয়া খান মুমিন, কাজল আহমদ, শাহজাহান আহমদ, কয়সর খান, জুবায়ের আহমদ চৌধুরী সুমন, মুস্তাকিম চৌধুরী অনি, নাসিম আহমদ, হানিফ আহমদ, সাইফুল ইসলাম সাকিল প্রমুখ।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না