editor
প্রকাশিত: 8:51 PM, June 19, 2023
সুনামগঞ্জ প্রতিনিধি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধির ফলে সুনামগঞ্জের সীমান্তবর্তী বেশ কয়েকটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। অথচ জেলার ভাটির উপজেলা শাল্লার হাওরগুলোতে পানি নেই। ফসল রক্ষা বাঁধের কারণে নদীর পানি প্রবেশ করতে পারছে না। ঠিক এই সময় উপজেলা প্রশাসন জরুরি ভিত্তিতে জীববৈচিত্র্য রক্ষায় এবং উজানের পানি দ্রুত নামার লক্ষ্যে হাওর রক্ষা বাঁধ কাটার উদ্যোগ গ্রহণ করেন এবং যে সব হাওরে স্লুইসগেইট রয়েছে সে সব খুলে দেওয়ার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এরপর উপজেলার ৬টি বড় হাওরে জীববৈচিত্র্য রক্ষায় পানি প্রবেশের জন্য মোট ১৪টি বাঁধ কেটে দেওয়ার কাজ শুরু হয়। সব শেষে রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব এর উপস্থিতিতে ছায়ার হাওরের মাউতি বাঁধ কাটার মধ্যদিয়ে ১৪ বাঁধ কাটা সম্পন্ন হয় । এসময় আশেপাশের মানুষজন বলতে শুনা যায় এতদিন হেমন্ত ছিল এখন আষাঢ় মাস হবে।
হাওরে আষাঢ় মাসে পানি দেখতে পেয়ে প্রশাসনের এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে হাওরপাড়ের কৃষকরা ।
এনিয়ে উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আরিফ মোহাম্মদ দুলাল বললেন, আষাঢ় মাসে গরু হাওরে ঘাস খাওয়ার এমন বিচিত্র দৃশ্য আমি আগে দেখিনি। প্রশাসনের সময় উপযোগী বাঁধ কাটার সিদ্ধান্তের ফলে জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে যেমন রক্ষা পেল তেমনি উজানের পানি দ্রুত কমে যাবে বন্যার আশঙ্কা থাকবেনা বলে আমার বিশ্বাস । যেখানে বর্ষা থাকার কথা সেখানে হেমন্তের দৃশ্য, আবার সিমান্তবর্তী উপজেলাগুলোতে বন্যার আবাস, টিক এই সময় শাল্লা উপজেলা প্রশাসন হাওরে পানি প্রবেশের জন্য হাওর রক্ষা বাঁধ কেটে দেওয়ার বিষয় টি প্রশংসনীয়।
ছায়ার হাওরের পশ্চিম পাড়ের বড় কৃষক হাবিবুর রহমান হবিব বললেন আষাঢ় মাস কে হেমন্ত দেখতে হচ্ছে এটি শোভনীয় নয়। হাওরে সময় মত পানি প্রবেশ না হলে আগামী বোরো ফসল করা কঠিন হবে। বাঁধ কেটে হাওরে পানি প্রবেশ করাটিকে সঠিক সিদ্ধান্ত বলে নির্বাহী কর্মকর্তা কে ধন্যবাদ জানান।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব জানান বর্ষাকালে (আষাঢ় মাসে) হাওরে পানি নেই আবার উজানে বন্যার হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে।
ফসল রক্ষা বাঁধ কেটে না দিলে হাওরে পানি প্রবেশ করতে পারছেনা। ফলে প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষার জন্য এবং আগামী বোরো ফসলে কথা চিন্তা করে উপজেলা প্রশাসন জরুরি সভা করে বাঁধ কেটে হাওরে পানি প্রবেশ করার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা সব কিছু বিবেচনা করে উপজেলা ৬ টি হাওরে মোট ১৪ টি বাঁধ কেটে দিয়েছি। এখন হাওরে পানি প্রবেশ করছে ফলে উজানের পানি ও দ্রুত নেমে আসবে বলে জানান তিনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক