editor

প্রকাশিত: 12:23 AM, June 20, 2023

ভোট টানা বড় চ্যালেঞ্জ: সিসিকে নৌকার পালে হাওয়া, বিরোধী ভোটের আশায় বাবুল!

ভোট টানা বড় চ্যালেঞ্জ: সিসিকে নৌকার পালে হাওয়া, বিরোধী ভোটের আশায় বাবুল!

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির প্রার্থী নেই। ইসলামী আন্দোলনের প্রার্থীও রণেভঙ্গ দিয়েছেন। মেয়র পদে ৭ প্রার্থী থাকলেও খবর নেই ৫ জনের। কেবল দুই প্রার্থীর দেখা মিলছে প্রচার-প্রচারণায়। নৌকা প্রতীকে আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরীর বিপরীতে মাঠ তপ্ত করে রেখেছেন জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল।

তবে মাঠেঘাটে প্রচার-প্রচারণার গতিতে আনোয়ারুজ্জামানের ধারেকাছেও নেই বাবুল। তিনি কেবল বিরোধী (বিএনপির) জোটের ভোটের আশায়। মাঠের অবস্থাও তাই বলছে।

বিরোধী ভোটাররা কেন্দ্রে গেলে সেই ভোট মেয়র পদে বাবুলের বাক্সেই পড়বে এমনটি ধারণা সকলের। কিন্তু বিএনপির কঠোর হুঁশিয়ারিতে নেতাকর্মীরা ভোট দিতে যাবেন কি না, আর গেলেও তারা মেয়র পদে মহাজোটের অংশ জাতীয় পার্টির প্রার্থীকে ভোট দেবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে এবার পুরুষ ও মহিলা মিলে ৩৬০ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত কাউন্সিলর প্রার্থীদের কারণে এবার ওয়ার্ডে-ওয়ার্ডে জমজমাট নির্বাচন। আর নতুন ১৫টি ওয়ার্ডে প্রার্থী অত্যাধিক থাকায় ভোট উৎসব বেশি।

নির্বাচন বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের দুই মেয়াদে সিসিকে মেয়রের মসনদ ছিল বিএনপির আরিফুল হক চৌধুরীর দখলে। ফলে নগরে ভোটের মাঠে আধিপত্য গড়ে তোলেন আরিফ। কিন্তু বিএনপি নির্বাচন বর্জন করায় ভোট যুদ্ধ থেকে নিজেকে গুটিয়ে নেন আরিফুল হক চৌধুরী। সেই সঙ্গে দলের আনুগত্য স্বীকার করে প্রায় দেড় ডজন বিএনপির কাউন্সিলর প্রার্থীও রণেভঙ্গ দেন। তবে বিএনপির নির্দেশ অমান্য করে প্রার্থী হন দলের ৪৩ নেতাকর্মী। যাদের দল থেকে ইতিমধ্যে বহিষ্কারও করা হয়েছে।

সিলেট সিটি নির্বাচন যখন সন্নিকটে, তখনই সামনে এসেছে ভোটারদের উপস্থিতির বিষয়টি।

সিলেট নগরীতে আওয়ামী লীগ আরিফুল হক চৌধুরী ও বিএনপির সমর্থিত অন্তত ২৫ ভাগ করে ভোটার ব্যতিরেকেও জাতীয় পার্টি ও জামায়াতের ভোট আছে অন্তত ১৫ শতাংশ। আর নীরব ভোটার রয়েছেন অন্তত ৩৫ ভাগ। আর এসব ভোটারদের কেন্দ্রে আসতে নিরুৎসাহিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে বিএনপি।

তাছাড়া নির্বাচনে সহিংসতা ও ইভিএম পদ্ধতিতে একজনের ভোট অন্যজন দিতে পারেন, এমন ধারণাও ভোটারদের কাছে পৌছে দেওয়া হচ্ছে।

প্রথমবারের মতো এবার সিটিতে অন্তর্ভুক্ত ১৫টি ওয়ার্ডের ভোটাররা ভোট দিতে মুখিয়ে আছেন। মূলত কাউন্সিলরদের ভোট দিতেই কেন্দ্রে যাবেন ভোটাররা। যদি নগরের অর্ধেক মানুষও কেন্দ্রমুখী হন, তাহলে বিরোধী বলয়ের ভোট থাকবে। আর এই ভোটগুলো নৌকার বিরুদ্ধে গেলে অঘটন ঘটতে পারে! এমন আশঙ্কায় সিলেটে নির্বাচনী মাঠ সাজাচ্ছে আওয়ামী লীগ।

তবে জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল এবার নির্বাচনের শুরুতে কিছুটা ব্যাকফুটে ছিলেন। হাতপাখার প্রার্থী বয়কট করার পর তিনি নির্বাচনে আরও সক্রিয় হয়েছেন। প্রতিদিনই নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও নির্বাচনী সভা করছেন। বাবুলের মুখে অভিযোগই বেশি।

তিনি বলেন, নির্বাচনের পরিবেশ স্বাভাবিক থাকলে তিনি জয়ী হবেন। এবারের সিটি করপোরেশন নির্বাচনে লাঙ্গলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ লাঙ্গলকেই ভোট দেবে। কিন্তু নির্বাচনের আগে নানা আশঙ্কা আছে।

ইতিমধ্যে নির্বাচন কমিশনে একাধিক অভিযোগ দিলেও কোনো লাভ হয়নি। বরং নির্বাচনী কর্মকর্তারা এবং মাঠের প্রশাসন আওয়ামী লীগের পক্ষেই রয়েছে। তবে তার পক্ষে নগরবাসী রয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে শেষ মুহূর্তে এসে সিলেট আওয়ামী লীগে বিরোধী ভোট নিয়ে শঙ্কা বাড়ছে। উদাহরণ হিসেবে টানা হচ্ছে গাজীপুরের সিটি নির্বাচনকে। ফলে আওয়ামী লীগের সব পর্যায়ের নেতারা ভোটের মাঠে সক্রিয় হয়ে উঠেছেন।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের সমন্বয়ক দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। নির্বাচনের শুরু থেকেই তিনি সিলেটে আসা-যাওয়া করছেন। বরিশালের নির্বাচন শেষ হওয়ার একদিন পর ১৪ই জুন তিনি সিলেটে এসেছেন।

গতকাল থেকে তিনি মাঠ পর্যায়ে প্রচারণায় নেমেছেন। নগরের শাহপরাণ (রহ:) মাজার এলাকায় তিনি গণসংযোগ করেন। এ সময় তিনি নৌকার পক্ষে সাধারণ মানুষের কাছে ভোট চান।

এছাড়া দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আহমদ চৌধুরী নাদেলসহ কেন্দ্রীয় নেতাদের একটি টিম সিলেটে অবস্থান করে প্রচারণা চালাচ্ছেন। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও গত বৃহস্পতিবার প্রচারণা চালান ব্যারিস্টার সায়েদুল হক সুমন। এর আগে চিত্রনায়ক ফেরদৌসও প্রচারণায় অংশ নেন।

এদিকে, প্রচারণাকালে সাংবাদিকদের আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেটে নৌকার পক্ষে গণজোয়ার উঠেছে। মানুষ সিলেটের উন্নয়নের জন্য নৌকাকে চায়। এ কারণে সিলেটে দলমত নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষ নৌকার পক্ষে অবস্থান নিয়েছেন।

সিলেট আওয়ামী লীগের নেতাদের অনেকে জানান, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি না থেকেও আছে। প্রায় ৪৩ জন বিএনপি নেতা কাউন্সিলর পদে নির্বাচন করছেন। জামায়াতের আছে কয়েকজন শক্তিশালী প্রার্থী। সুতরাং বিএনপি ও জামায়াত নেতারা প্রার্থী হওয়ায় ভোটাররা কেন্দ্রে যাবে।

তারা জানান, বিরোধী বলয়ের ভোট নিয়ে অস্বস্তি আছে। কিন্তু বিরোধী ভোটে ফলাফলে প্রভাব ফেলবে না।

এর কারণ তুলে ধরে তারা বলেন, সিলেট আওয়ামী লীগের নেতারা এবার নৌকার পক্ষে ঐক্যবদ্ধ। এজন্য আওয়ামী লীগের ভোটব্যাংক নৌকার পক্ষে রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না