editor

প্রকাশিত: 7:05 PM, November 5, 2020

আদ্-দ্বীন হাসপাতালে মাসব্যাপী বিনা মূল্যে চোখের ছানি অপারেশন উদ্বোধন

আদ্-দ্বীন হাসপাতালে মাসব্যাপী বিনা মূল্যে চোখের ছানি অপারেশন উদ্বোধন

অনলাইন ডেস্ক

আদ্-দ্বীন ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ও সাবেক অ্যাটর্নি জেনারেল প্রয়াত ব্যারিস্টার রফিক-উল হক স্মরণে রাজধানীর জুরাইন (বালুরমাঠ) পোস্তগোলায় অবস্থিত আদ্-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতালে শুরু হয়েছে মাসব্যাপী বিনা মূল্যে চোখের ছানি অপারেশনসেবা ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ সেবা কার্যক্রম চলবে। প্রথম দিনেই শতাধিক রোগী চক্ষুসেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন হাসপাতালগুলোর মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের ডিজিএম (এইচ আর অ্যান্ড অ্যাডমিন) তারিকুল ইসলাম মুকুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন আদ্-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতালের পরিচালক ডা. মুহাম্মদ জাহাঙ্গীর।

শুক্রবার ছাড়া প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চোখ পরীক্ষা ও অপারেশনের জন্য রোগী বাছাই করা হবে। বাছাইকৃত রোগীদের ভর্তি, পরীক্ষা-নিরীক্ষা, অপারেশন সংক্রান্ত ওষুধপত্র ও থাকা-খাওয়ার খরচ হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে।

আদ্-দ্বীন হাসপাতালের মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন বলেন, ব্যারিস্টার রফিক-উল হক আইন পেশার পাশাপাশি স্বাস্থসেবায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি আমাদের আদ্-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে সব সময় পাশে থেকে পরামর্শ দিতেন। আমাদের যেকোনো অনুষ্ঠানে তিনি আসতেন। তাঁর মৃত্যুতে আমরা বড় অভিভাবক হারিয়েছি। আমরা বিভিন্ন সময় আমাদের হাসপাতালগুলো থেকে বিনা মূল্যে সেবা দিয়ে থাকি। এবার তারই নামে বিনা মূল্যে চক্ষুসেবা প্রদান করছি। আমরা মরহুম ব্যারিস্টার রফিক-উল হকের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাঁকে পরকালে উত্তম পুরস্কারে ভূষিত করেন।

তিনি আরো বলেন, আদ্-দ্বীন সব সময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সেবা দিয়ে আসছে। স্বল্পমূল্যে মানসম্মত সেবাদানে আমরা বদ্ধপরিকর। মাসব্যাপী বিনা মূল্যে চোখের ছানি অপারেশনসেবা নেওয়ার জন্য গরিব-দুস্থদের প্রতি তিনি আহ্বান জানান।

আদ্-দ্বীন চক্ষু প্রকল্পের মাধ্যমে ২০০৩ সাল থেকে সারা দেশে এ পর্যন্ত প্রায় এক লাখ দুস্থ রোগীর ছানি অপারেশন ও চার লাক্ষাধিক রোগী সেবা গ্রহণ করেছে। এ ছাড়া আদ্-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতাল থেকে ফ্রি চক্ষু ক্যাম্পের আওতায় ছয় শতাধিক রোগী ছানি অপারেশন করা হয়েছে।

ব্যারিস্টার রফিক-উল হক আদ্-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে ২০০৭ সাল থেকে দায়িত্ব পালন করেছেন। গত ২৪ অক্টোবর রাজধানী মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন