editor
প্রকাশিত: 6:42 PM, June 21, 2023
নিজস্ব প্রতিবেদক
১ নং ওয়ার্ডে ফের কাউন্সিলর হাদী
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিল পদে সৈয়দ তৌফিকুল হাদী বিজয়ী হয়েছেন। ঐ ওয়ার্ডের মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
হাদী সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। দলের আদেশ অমান্য করে নির্বাচন করায় তাকে দলকে আজীবন বহিস্কার করে বিএনপি। এ নিয়ে তিনি তৃতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হলেন।
৮ নং ওয়ার্ডে কাউন্সিলর হলেন আ. লীগ নেতা জগদীশ
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিল পদে জগদীশ চন্দ্র দাশ বিজয়ী হয়েছেন। ঐ ওয়ার্ডের মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। জগদীশ সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও এই ওয়ার্ডের সাবেক কাউন্সলর।
২১ নং ওয়ার্ডে কাউন্সিলর হলেন তুহিন
সিলেট সিটি করেেপারেশন নির্বাচনের ২১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন মো. আব্দুর রকিব তুহিন (লাটিম প্রতীক)। এই ওয়ার্ডে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে চতুর্থ বারের মতো বিজয়ী রেজওয়ান
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৫নং ওয়ার্ডে টানা চতুর্থ বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন রেজওয়ান আহমদ।
ঝুঁড়ি মার্কা প্রতীকে রেজওয়ান আহমদ পেয়েছেন ২৩৫৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক্টর প্রতীকে সাহেদ সিরাজ পেয়েছেন ২৩২৪ ভোট। এই ওয়ার্ডে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন
টানা পঞ্চমবার জয়ে রেকর্ড গড়লেন কাউন্সিলর আজাদ
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২০ নম্বর ওয়ার্ডে কাউন্সিল পদে আজাদুর রহমান আজাদ বিজয়ী হয়েছেন। ঐ ওয়ার্ডের মোট চারটির কেন্দ্রে মোট ৩ হাজার ১৩৬ ভোট পেয়েছেন। তাঁর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিঠু তালুকদার রেডিও প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮১৬ ভোট। এ নিয়ে কাউন্সিল আজাদ পঞ্চমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হলেন।
২২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী মাসুম
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২২নং ওয়ার্ডে প্রথম বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মো. ফজলে রাব্বী চৌধুরী (মাসুম)।
১৬ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হলেন জাবেদ
সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ডে ট্রাক্টর প্রতীকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আব্দুল মুহিত জাবেদ। এই ওয়ার্ডে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এ নিয়ে তিনি তৃতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হলেন।
১১ নং ওয়ার্ডে কাউন্সিলর হলেন বাবলু
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিল পদে আব্দুর রকিব বাবুল (ঘুড়ি প্রতীক) বিজয়ী হয়েছেন। ঐ ওয়ার্ডের মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
৩৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলার নির্বাচিত জাহাঙ্গীর আলম
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বর্ধিত ৩৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম। তাঁর নির্বাচনী প্র্বতীক ছিল (ঘুড়ি)।
৩৬ নং ওয়ার্ডে কাউন্সিলর হলেন সাবেক ছাত্রলীগ নেতা নিপু
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৩৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিল পদে হিরন মাহমুদ নিপু (ব্যাডমিন্টন র্যাকেট) প্রতীকে বিজয়ী হয়েছেন। ঐ ওয়ার্ডের মোট পাঁজজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।নিপু সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
নবগঠিত ২৮ নং ওয়ার্ডে রায়হান আহমদ
নবগঠিত ২৮ নং ওয়ার্ডে বরইকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিব হোসেনের ছেলে রায়হান আহমদ নির্বাচিত হয়েছেন।
১৪নং ওয়ার্ডে মুনিম
১৪ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম নির্বাচিত হয়েছেন।
২ নং ওয়ার্ডে কাউন্সিলর বিক্রম কর সম্রাট
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিল পদে বিক্রম কর সম্রাট বিজয়ী হয়েছেন। তাঁর প্রতীক ছিলো লাটিম। ঐ ওয়ার্ডের মোট দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
৩৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী সুমন
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে ৩৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন আলতাফ হোসেন সুমন। তিনি রেডিও মার্কায় নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
১০নং ওয়ার্ডে বিজয়ী তারেক উদ্দিন তাজ
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে ১০নং ওয়ার্ডে দ্বিতীয়বার কাউন্সিলর হলেন মো. তারেক উদ্দিন তাজ। তিনি ঠেলাগাড়ী মার্কায় এবারের নির্বাচনে অংশগ্রহণ করেন।
২৯নং ওয়ার্ডে মাজহারুল ইসলাম শাকিল
২৯ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে ঠেলাগাড়ি মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম শাকিল।
বিস্তারিত আসছে ……………….
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে