editor
প্রকাশিত: 7:40 PM, June 22, 2023
সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোযারুজ্জামান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন নগরভবনের কর্মকর্তারা।
আজ বৃহস্পতিবার (২২জুন) সকালে তার চালিবন্দরস্থ বাসভবনে তারা সৌজন্য সাক্ষাত করেন।
এসময় তারা আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিশাল ব্যবধানে জয় পেয়ে সিলেটের মেয়র নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
তার নেতৃত্বে উন্নয়নের নতুন যুগে প্রবেশ করবে সিলেট সিটি করপোরেশন- এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন নগরভবনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
জবাবে আনোযারুজ্জামান চৌধুরী তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় তিনি বলেন, উন্নয়নের ক্ষেত্রে সিলেটবাসীর আশাআখাংখার প্রতিফলন ঘটাতে হলে নগরভবনের সবকর্মকর্তা ও কর্মচারীর আন্তরিক সহযোগীত প্রয়োজন। আপনারা কর্মক্ষেত্রে অত্যন্ত অভিজ্ঞ। সবার অভিজ্ঞতার আলোকে সিলেট নগরবাসীর সমস্যাগুলো সমাধান করার জন্যই আমাকে মানুষ ভোট দিয়েছেন।
তিনি বলেন, আমি আশাবাদী, আপনাদের আন্তরিক সহযোগীতায় আমরা লক্ষ্য অর্জনে সক্ষম হবো।
এসময় উপস্থিত ছিলেন,প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রকৌ. নূর আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শামছুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ), মো. রুহুল আলম, প্রশাসনিক কর্মকর্তা, মো. হানিফুর রহমান, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, সহকারী প্রকৌশলী ইসমাইলুর রহমান, সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন