editor
প্রকাশিত: 4:04 PM, June 23, 2023
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে নানাভাবে হয়রানি করতে মরিয়া হয়ে উঠেছে নিশিরাতের এই অবৈধ সরকার। গণতান্ত্রিক শক্তির উপর কর্তৃত্ববাদের সীমাহীন আঘাত যেন তীব্ররুপে অবির্ভূত হয়েছে। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে এই অবৈধ সরকারের শেষ রক্ষা হবে না। ইতোমধ্যেই সরকারের পতনের জন্য জনগন রাস্তায় নেমেছ। পরিস্থিতি এমন হয়েছে যেন, সরকার গোটা দেশটাকেই কারাগারে পরিণত করেছে। পার্থক্য শুধু একটাই বিএনপির নেতাকর্মীরা ছোট কারাগার থেকে বের হয়ে বড় কারাগারে পরাধীনতার শৃংখলে বন্ধি হচ্ছেন। সময় আর বেশী বাকি নেই রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই দেশবাসীকে এই পরাধীনতার শৃংখল থেকে মুক্ত করা হবে ইনশাআল্লাহ।
বৃহষ্পতিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারা ফটকে ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু, আবুল হোসেন, রাজু আহমদ, জুনায়েদ হোসাইন, কামরুল হাসান, সাইফুল ইসলাম সোহাগ, হাফিজুর রহমানের কারামুক্তি উপলক্ষে তাকে দেয়া এক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের মুক্তিকামী মানুষ যখন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে আন্দোলন করছে, তখন প্রহসনের নির্বাচন দিয়ে সরকার জনগনের দৃষ্ঠি ভিন্ন দিকে নেয়ার করছে। এমনকি এই পাতানো তথা কতিত নির্বাচনের কারনেই বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছিল। আমরা ধীরে ধীরে তাদেরকে কারামুক্ত করার চেষ্টা করছি। জনগনকে এই হয়রানী থেকে মুক্তি পেতে হলে সবাই ঐক্যবদ্ধ ভাবে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে হবে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়