editor

প্রকাশিত: 9:27 PM, November 5, 2020

কানাইঘাট পৌর মেয়র নিজামের দূর্নীতি তদন্তের দাবী

কানাইঘাট পৌর মেয়র নিজামের দূর্নীতি তদন্তের দাবী

অনলাইন ডেস্ক

কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিনের ব্যাপক অনিয়ম দূর্নীতি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের দাবী জানিয়েছেন পৌরসভার সচেতন মহল।

জানা গেছে সম্প্রতি পৌর মেয়র নিজাম উদ্দিন কর্তৃক পৌরসভায় বরাদ্ধকৃত সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে ব্যাপক অনিয়ম দূর্নীতি, স্বজনপ্রীতি ও স্বেচ্ছারিতার আশ্রয় নিয়ে পৌরসভাকে দূর্নীতির আখড়ায় পরিনত করে বিভিন্ন খাতের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ পৌরসভার পানিশোধনাগারের কয়েক বিঘা জায়গা নিজের নামে দলিল, পৌরসভার ৩টি ট্রাক ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা আদায়ে করে আত্মসাৎ, ব্যক্তিস্বার্থের জন্য পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহনের অভিযোগ তোলে কানাইঘাট বাজারের নাগরিক কমিটির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টি নেতাকর্মী সহ পৌরসভার নাগরিকবৃন্দ মেয়রের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দূর্নীতি সহ নাগরিকদের সাথে খারাপ আচরন, মিথ্যাচারের নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহবান জানান।

নাগরিক কমিটির সভাপতি উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন মেয়র নিজাম উদ্দিন পৌরসভাকে তার ব্যক্তিগত প্রতিষ্ঠানে পরিনত করেছে। পৌর নাগরিকদের মতামতের তোয়াক্কা না করে উন্নয়ন সহ বিভিন্ন খাতে কয়েক কোটি টাকা দূর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেছে। এ সব অনিয়ম দূর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ তোলে নাগরিক কমিটি মেয়র নিজামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রতিবাদ সমাবেশ করার পর থেকে নানা ধরনের মিথ্যাচারের লিপ্ত হয়েছে মেয়র নিজাম উদ্দিন। পৌর নাগরিকদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে মেয়র নিজাম উদ্দিন এখন দিশাহারা হয়ে পাগলের প্রলাপ করে যাচ্ছেন।

নাগরিক কমিটির সাথে জড়িত পৌর কাউন্সিলর শরীফুল হক, কাউন্সিলর মাসুক উদ্দিন, কাউন্সিলর মাওলানা ফখরুদ্দিন জানান কাউন্সিলরদের মতামত উপেক্ষা করে নিজাম উদ্দিন মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে একক ভাবে পৌর পরিষদ চালিয়ে যাচ্ছেন। সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প ও রাস্তা-ঘাটে বরাদ্ধের টাকা জালিয়াতির মাধ্যমে হরিলুট সহ মেয়রের কার্যকলাপের বিরুদ্ধে তারা সব সময় সৌচ্চার ছিলেন। সরকারের বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে অভিযোগও দিয়েছেন তারপরও মেয়র নিজাম দূর্নীতি করে যাচ্ছেন। তারা এসব অনিয়মের বিরুদ্ধে সৌচ্ছার রয়েছেন। এছাড়া নাগরিক কমিটির নেতৃবৃন্দ ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্ধ মেয়রের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও দাবী জানান।

তবে মেয়র নিজাম উদ্দিন আজ বৃহস্পতিবার পৌরশহরস্থ আল রিয়াদ কমিউনিটি সেন্টারে প্রায় শ’খানেক পৌর এলাকার লোকজনদের নিয়ে মত বিনিময় করে তার বিরুদ্ধে আনীত সকল অনিয়ম দূর্নীতি মিথ্যা উল্লেখ করে বলেন, তার আমলে পৌরসভার যে উন্নয়ন হয়েছে তা বিগত ২০ বছরেও হয়নি। উন্নয়নের ফিরিস্থি তোলে ধরে মেয়র নিজাম বলেন একটি কুচক্রি মহল পৌরসভার উন্নয়ন দেখে নানা ধরনের মিথ্যাচারে লিপ্ত রয়েছে। এসবে কান না দেওয়ার জন্য পৌরবাসীর প্রতি তিনি আহবান জানান তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন