editor
প্রকাশিত: 9:51 PM, June 23, 2023
রোটারি ক্লাব অব জালালাবাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান
এমসি কলেজ, সিলেট-এর অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ বলেছেন, রোটারি ক্লাবের লক্ষ্য হচ্ছে মানুষকে সার্ভিস দেওয়া। এ সার্ভিসের মাধ্যমে মানবতার কল্যাণ সাধিত হয়। রোটারি ক্লাব অব জালালাবাদ সেই কাজটিই করে যাচ্ছে নিরলসভাবে। রোটারিয়ানরা সমাজের সত্যিকারের হিরো। রোটারি ক্লাব অব জালালাবাদ একটি সুন্দর সমাজ নির্মাণে কাজ করবে বলে আশাবাদী। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে সামগ্রিক সেবাদান করা যায়, সেই ব্যাপারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রোটারি ক্লাব অব জালালাবাদ-এর উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্লাবের বিদায়ী সভাপতি রোটারিয়ান আনহার শিকদারের সভাপতিত্বে বৃহস্পতিবার (২২ জুন) রাতে নগরীর দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
ক্লাব সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিডিজি রোটারিয়ান শহীদ আহমদ চৌধুরী, পিপি রোটারিয়ান আলহাজ্ব মোঃ আতাউর রহমান, পিপি রোটারিয়ান মাহবুব সোবহানী চৌধুরী, পিপি এম এ মালেক হুমায়ুন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মঞ্জুর আল বাসেত, আইপিপি রোটারিয়ান আলী আশরাফ চৌধুরী খালেদ, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান লতিফা জাহাঙ্গীর, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রোটারিয়ান মুহাম্মদ হাবিব আল নূর, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর পিপি রোটারিয়ান মোহাম্মদ হানিফ, ইয়্যুথ সার্ভিস ডিরেক্টর রোটারিয়ান আবদুল ওয়াদুদ তাপাদার, বুলেটিন এডিটর পিপি রোটারিয়ান নিরেশ চন্দ্র দাস, রোটারিয়ান জামিল আহমদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় রোটারিয়ানদেরকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সভাপতির বক্তব্যে বিদায়ী সভাপতি আনহার শিকদার বলেন, আমি ৩৮ বছর ধরে রোটারি ক্লাবে কাজ করেছি। এ ক্লাব মানুষকে মানবতার কল্যাণে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করে। আমি এই গুণটি অর্জন করতে পেরেছি রোটারি ক্লাবের মাধ্যমে। আমি আশা করছি, রোটারি ক্লাব বিশ্বব্যাপী তার কর্ম প্রেরণা দিয়ে মানুষকে সহায়তার মাধ্যমে পূর্ণতায় পৌঁছাতে পারবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন