editor

প্রকাশিত: 10:11 PM, June 23, 2023

ভূমি জবর দখল চেষ্টায় ব্যর্থ হয়ে নিরীহ জনগণের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন

ভূমি জবর দখল চেষ্টায় ব্যর্থ হয়ে নিরীহ জনগণের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন

চারিকাটায় কথিত স্যান্ডমার্ক এগ্রো ফার্মের এমডি কর্তৃক

জৈন্তাপুর উপজেলায় চারিকাটায় কথিত স্যান্ডমার্ক এগ্রো ফার্মের এমডি ইয়াসমিন আক্তার কর্তৃক ভূমি জবর দখল চেষ্টায় ব্যর্থ হয়ে নিরীহ জনগণের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলে প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন। দি মেঘালয় টি ষ্টেইট’র লীজ প্রক্রিয়া বাতিল ও মেঘালয় চা-বাগানের দালাল কথিত স্যান্ডমার্ক এগ্রো ফার্মের এমডি কর্তৃক চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম-কে নিয়ে কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদ এবং মেঘালয় চা-বাগান বিরোধী আন্দোলন বসতভিটা সংরক্ষণ কমিটির সাবেক সাধারণ সম্পাদক সমাজসেবী আলতাফ হোসেন বিলাল সহ স্থানীয় এলাকার নিরীহ জনগণের উপর মিথ্যা মামলা দায়ের করায় এলাকাবাসির উদ্যাগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গত ২২ জুন বৃহস্পতিবার বিকেল ৩ টায় চতুল চারিকাটা ত্রিমূখী বাজার সংলগ্ন মাঠে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

চারিকাটা ইউনিয়নবাসি আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, চারিকাটায় কথিত স্যান্ডমার্ক এগ্রো ফার্মের এমডি ইয়াসমিন আক্তার কর্তৃক সরকারী ভূমি জবর দখল চেষ্টায় ব্যর্থ হয়ে নিরীহ জনগণের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন। সভায় নিরীহ জনগনের উপর মিথ্যা মামলার প্রত্যাহার করে ঘটনার নিন্দা জানান।

সম্প্রতি গত ১১জুন স্থানীয় জনসাধারনের ভোগদখলীয় জায়গা বহিরাগত ভাড়াটিয়া লোক দিয়ে তিনি দখলের চেষ্টা করেন। জায়গা দখল কাজে ব্যর্থ হয়ে তিনি স্থানীয় নিরীহ বাসিন্দাগণ-কে হয়রানি করতে ভয়ভীতি দিয়ে তার অপকর্ম আড়াল করতে তিনি প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে চারিকাটার গন্যমান্য ব্যক্তিগণের উপর মিথ্যা মামলা দায়ের করেন। প্রতিবাদ সভায় ইয়াসমিন আক্তার কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানানো হয়।

বক্তারা বলেন, বিগত কয়েক বছর পূর্বে চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল পূর্ব মৌজা এলাকায় স্থানীয় কয়েকজন ব্যবসায়ী কিছু মালিকানাধীন ও অনেক সরকারী জায়গা দখল করে এখানে স্যান্ডমার্ক এগ্রো ফার্ম লি: নামে একটি ফিসারী সহ ফলজ বাগান প্রতিষ্ঠা করেন। স্থানীয়দের উপর বিভিন্ন সময়ে এই কথিত এমডি মিথ্যা মামলা দিয়ে তাদের-কে এলাকা ছাড়া করে এই ফার্মের নাম ব্যবহার করে ও প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে কথিত তিনি বহিরাগত ভাড়াটিয়া লোক দিয়ে স্থানীয় বাসিন্দাগনের ভোগদখলীয় ফলজ বাগান ও বসতভিটা কৌশলে জবর দখলের চেষ্টায় চালান। চারিকাটার জনগন তাদের বসতভিটা রক্ষায় বিগত ১০ বছর থেকে দি মেঘালয় টি ষ্টেইট এন্ড খাদেজা বহুমূখি ফার্ম লি:-এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছেন। সম্প্রতি হাইকোর্ট বসতভিটা রক্ষায় স্থানীয় বাসিন্দাগনের পক্ষ একটি রায় ঘোষনায় করাই এই কথিত এমডি ইয়াসমিন মেঘালয় কর্তৃপক্ষের সাথে গোপন চুক্তি করে কৌশলে ভূমির দখল অপচেষ্টায় লিপ্ত হয়ে পড়েছেন। প্রশাসনের নিকট ইয়াসমিন আক্তার কর্তৃক জোরপূর্বক ভূমি জবর দখল সহ নানা অপকর্মের সঠিক বিচার দাবী করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মনির আহমদ। সমাজসেবী সাইফুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ সদস্য মো: শাহজাহান, চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, চারিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সমাজসেবী আলতাফ হোসেন বিলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, সমাজসেবী কামাল আহমদ, যুবলীগ নেতা শরিফ আহমদ, সমাজসেবী নাজমুল ইসলাম ও জাকারিয়া আলম। পরে স্থানীয় জনতা কানাইঘাট-দরবস্ত সড়কের চতুল বাজারে রাস্তা অবরোধ করে এক বিক্ষোভ মিছিল বের করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন