editor
প্রকাশিত: 4:24 PM, June 24, 2023
সিলেট-ঢাকা মহাসড়কের নাজিরবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ পরিবারকে আর্থিক সহায়তা দিল সিলেট হেলথ ডেভেলপম্যান্ট এন্ড এডুকেশন ট্রাস্ট (শেইড ট্রাস্ট)।
শনিবার নগরীর হাওয়াপাড়ায় ট্রাস্টের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নিহত ১৫ জনের স্বজনদের হাতে সহায়তার এ অর্থ তুলে দেয়া হয়। এ সময় দেয়া প্রতিক্রিয়ায় সহায়তাপ্রাপ্তরা জানান, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা নিদারুণ কষ্টে দিনযাপন করছে।
শেইড ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি মুহাম্মদ দিলওয়ার হোসাইনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন-ট্রাস্টি মাওলানা নেহাল আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ট্রাস্টি মুহিবুর রহমান ও হেলাল আহমদ, সিলেট ঢালাই শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক রেলু মিয়া ও দুর্ঘটনায় নিহত আওলাদ হোসেনের ভাই মকবুল হোসেন। সভা সঞ্চালনা করেন শেইড ট্রাস্টের প্রধান নির্বাহী ডা: উমামা বিনতে সালেহ।
মকবুল হোসেন জানান, তার ভাইয়ের স্ত্রী ৬ মাস আগে মারা যান। এক ছেলে ও চার মেয়ে নিয়ে ছিল তার ভাইয়ের সংসার। দুই মেয়ের বিয়ে হয়ে গেলেও এক মেয়ে এবং এক ছেলে তার পরিবারের সাথে এক সাথে বসবাস করছে। মা-বাবার অবর্তমানে তাদের ভরণ-পোষণ তিনি ও তার স্বজনরা চালিয়ে যাচ্ছেন।
সিলেট ঢালাই শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক রেলু মিয়া বলেন, পরিবারের সদস্যদের হারিয়ে পরিবারগুলো খুবই অসহায়। বর্তমানে বিভিন্নজনের সহযোগিতায় এসব পরিবার চলছে। পর্যাপ্ত ক্ষতিপূরণ পেলে পরিবারগুলোর দুর্দশা কিছুটা হলেও ঘুচবে বলে জানান তিনি।
সভাপতির বক্তব্যে শেইড ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি মুহাম্মদ দিলওয়ার হোসাইন জানান, শেইড ট্রাস্ট ২০২০ সাল থেকে মানুষের কল্যাণে কাজ করে চলেছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, নিহতদের উপযুক্ত স্বজনদের ট্রাস্টের মাধ্যমে প্রয়োজনে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পিকআপ ভ্যানে চলাচলের ক্ষেত্রে তিনি সংশ্লিষ্টদের আরো সচেতন হবার পরামর্শ দেন।
এ অনুষ্ঠানে নিহত ১৫ জনের প্রত্যেকের পরিবারের সদস্যের হাতে নগদ ১০ হাজার টাকা করে তুলে দেয়া হয়।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না