editor

প্রকাশিত: 9:10 PM, June 24, 2023

সিলেটে জাল টাকার বিস্তার ঠেকাতে প্রস্তুত র‍্যাব-পুলিশ

সিলেটে জাল টাকার বিস্তার ঠেকাতে প্রস্তুত র‍্যাব-পুলিশ

ডিএসএস ডেস্ক :: ঈদুল আযহাকে কেন্দ্র করে জাল টাকায় বাজার সয়লাব করতে সিলেটে অপতৎপরতা শুরু করেছে কারবারিরা। তবে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাব ও পুলিশ। ইতোমধ্যে জাল টাকার দুই কারবারিকে পুলিশ গ্রেফতারও করেছে।

আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আযহা। পরশু থেকে সিলেটে আনুষ্ঠানিকভাবে বসবে গরুর হাট। ব্যবসায়ীরা বিভিন্ন স্থান থেকে এসে সিলেটের হাটগুলোতে গরু উঠাবেন। প্রতিদিন লেনদেন হবে কোটি কোটি টাকা। তাই গরুর হাটকে টার্গেট করে জাল টাকা সরবরাহের পাঁয়তারা করছে অপরাধী চক্র। পশুর হাটগুলোর মাধ্যমে জাল ছড়িয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে তারা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, জাল নোটগুলো খুবই নিখুঁতভাবে তৈরি করছে চক্রগুলো। অসতর্ক হলে এগুলো ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। তবে সিলেটে জাল টাকা সরবরাহ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, আগে সাধারণত ৫০০ ও ১০০০ টাকার জাল নোট ছাপাতো চক্রগুলো। তবে মানুষ এসব নোট লেনদেনের ক্ষেত্রে অধিক সতর্ক থাকায় এখন ৫০/১০০/২০০ টাকার নোটও জাল করে তারা। এসব জাল টাকা অফলাইনের পাশাপাশি অনলাইনের মাধ্যমেও বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়া হচ্ছে। এমনকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও জাল নোট সরবরাহ করার নজির রয়েছে। এসব চক্র এক লাখ জাল টাকা ১০-২০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করে।

সিলেট জাল টাকার বিস্তার ঠেকাতে ইতোমধ্য কাজ শুরু করে দিয়েছে পুলিশ। আর র‍্যাব মাঠে নামবে রবিবার (২৫ জুন) থেকে।

সিলেট মহানগর পুলিশ জানায়, গত ২১ জুন জালালাবাদ থানাধীন শিবেরবাজার এলাকা থেকে জালটাকার নোটসহ ২ কারবারিকে আটক করে জনতা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার পশ্চিম নরাই গ্রামের আখলাকুর রহমান মিলনের ছেলে মো. আফজালুর রহমান রুমেন (২৬) ও একই গ্রামের ইদন মিয়ার ছেলে মো. জাবেদ মিয়া (২২)।

আটকের সময় তাদের কাছ থেকে বিভিন্ন অংকের নোটের ১০ হাজার টাকার জাল নোট জব্দ করে পুলিশ। পরে এ দুজনের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস বলেন, সিলেটে জাল টাকার বিস্তার ঠেকাতে ও কারবারিদের ধরতে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে পুলিশ। এছাড়া আজ (শনিবার) মহানগর পুলিশের সদর দপ্তরে অনুষ্ঠিত ঈদুল আযহা উপলক্ষে সার্বিক শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভায় এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন কমিশনার স্যার।

সুদীপ দাস আরও বলেন, কমিশনার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী মহানগর এলাকায় জাল টাকার বিস্তার ও ব্যবহার রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পশুর হাটে জাল টাকা সনাক্তকরণের জন্য মহানগর এলাকায় প্রায় ৫০টিরও বেশি মেশিন বসানো হয়েছে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান আল-আলম বলেন, সিলেটে কাল (রবিবার) থেকে এ বিষয়ে মাঠে কাজ শুরু করবে র‍্যাবের একাধিক টিম। কাজিরবাজার পশুর হাটের পাশে ক্যাম্প করা হবে। ক্যাম্পে থাকবে জাল টাকা সনাক্তকরণ মেশিন। এছাড়া এ বিষয়ে যে কেউ অভিযোগ করলে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে র‍্যাব-৯।

এছাড়াও ব্রাক্ষণবাড়িয়ায় সবচেয়ে বড় পশুর হাটের পাশে র‍্যাব-৯ আরেকটি ক্যাম্প বসাবে বলে জানান আফসান আল-আলম।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক