editor
প্রকাশিত: 9:39 PM, June 24, 2023
রাইজ ও ইউরোকিডসের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে এ অনুষ্ঠান হয়। সকাল ১০ টায় কুরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় সংগীত ও রাইজ সংগীত পরিবেশন করা হয়। এর পর স্বাগত বক্তব্য দেন, ইউরোকিডসের কেন্দ্র প্রধান রুশিনা চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। তিনি বলেন, ‘এখানে সারাদেশের ৬৪ জেলার শিক্ষক-শিক্ষার্থী আছেন। শিশুরা আজকে ভালো পরিবেশনা করেছে। ইউরোকিডস ও রাইজ একটি গ্লোবাল প্রতিষ্ঠান। যারা এই প্রতিষ্ঠান এনেছেন তাদের ধন্যবাদ জানাই। রাইজ দশবছর আগে পদযাত্রা শুরু করেছে। তারা স্মার্ট বিষয়টাকে শুরু থেকেই গুরুত্ব দিয়েছে।’
তিনি বলেন, ‘এখন সব চ্যালেঞ্জ গ্লোবাল। আমরাও এর থেকে পৃথক নই। যার ফলে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা দরকার। গ্লোবাল এডুকেশন ছাড়া গ্লোবাল সমস্যা সমাধান করা সম্ভব নয়। আজকে এখানে পরিবেশনার মাধ্যমে সিলেটের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হয়েছে। ইউরোকিডস ও রাইম গ্রাম ও গ্লোবাল, দুটোকেই গুরুত্ব দিয়ে আসছে। গ্লোবাল চ্যালেঞ্জ মোকাবিলায় ছেলেমেয়েদের প্রস্তুত রাখতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট উইমেনস মেডিকেল কলেজ ও হাসপাতলের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরী, জজ ও জুডিশিয়াল ট্রেইনার আল আসাদ মো. মাহমুদুল হাসান, সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট ফাইরোজ তাসনিম, বোর্ড অব ডিরেক্টর ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী, বোর্ড অব ডিরেক্টর ও বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী, বোর্ড অব ডিরেক্টর গোলাম রাব্বানী চৌধুরী, বোর্ড অব ডিরেক্টর ফাহিম আহমদ চৌধুরী।
অনুষ্ঠানসূচির মধ্যে ছিল, ইউরোকিডসের পরিবেশনা, ইউরোসিনিয়র সমাবর্তন, রাইজ প্রাইমারি পরিবেশনা, গ্রেড ফাইভ সমাবর্তন, রাইজ মাধ্যমিক সমাবর্তন, রাইজ মাধ্যমিক পরিবেশনা, রাইজ সমাবর্তন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নাচ, গান ও নাটিকা পরিবেশন করেন। পরে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ ছাড়া বার্ষিক সেরা শিক্ষক-শিক্ষার্থীর নাম ঘোষণা করা হয় এবং তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন, রাইসের অধ্যক্ষ রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে