editor

প্রকাশিত: 1:47 PM, June 25, 2023

প্রধানমন্ত্রীর সঙ্গে আনোয়ারুজ্জামান চৌধুরীর সাক্ষাত

প্রধানমন্ত্রীর সঙ্গে আনোয়ারুজ্জামান চৌধুরীর সাক্ষাত

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেযর আনোযারুজ্জামান চৌধুরী।

আজ রোববার (২৫জুন) দুপুর ১২ টায় তিনি সস্ত্রীক গণভবনে পৌঁছান এবং প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রী আনোয়ারুজ্জামান চৌধুরীকে সিলেটবাসীর ভালোবাসার মর্যাদা দিতে সিলেট সিটি করপোরেশন এলাকার গুরুত্বপূর্ণ সমস্যাগুলো অগ্রাাধিকার ভিত্তিতে সমাধানের জন্য পরিকল্পনা ও কাজ শুরুর পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী বলেন, সিলেটবাসীর সঙ্গে আমার একটা আত্মীক সর্ম্পক আছে। তারা যেমন জাতির জনককে ভালোবাসেন শ্রদ্ধা করেন, তেমনি আমাকেও ভালোবাসেন। ভালোবাসেন নৌকা। তাদের ভালোবাসার প্রতিদান দেয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। মেয়র বা নগর পিতা নয়, কাজ করতে হবে তাদের সেবক হিসাবে।

এসময় প্রধানমন্ত্রী সিলেট সিটি করপোরেশন এলাকার উন্নয়নে সরকারের সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

সাক্ষাতকালে আনোয়ারুজ্জামান চৌধুরী প্রধানমন্ত্রীকে সিলেটবাসীর সালাম জানিয়ে বলেছেন, আপনি আমার উপর আস্তা রেখে সিলেট নগরবাসীর সেবক হতে নৌকার মনোনয়ন দিয়ে পাঠিয়েছিলেন। সিলেটবাসী আপনার জন্য, কেবলমাত্র আপনাকে, আওয়ামী লীগকে এবং নৌকাকে ভালোবাসেন বলেই আমাকে ভোট দিয়ে বিশাল ব্যবধানে জয়ী করেছেন। তারা আপনার জন্য সবসময় দোয়া করেন এবং সিলেটের উন্নয়ন জন্য প্রয়োজনীয় সহযোগীতা চেয়েছেন।

সাক্ষাতকালে আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে ছিলেন সহধর্মনী হলি চৌধুরী ও তার দুই ছেলে রুহানুজ্জামান চৌধুরী ও রুম্মানুজ্জামান চৌধুরী।

আনোয়ারুজ্জামান চৌধুরীর রাজনীতি শুরু ছাত্রলীগের একজন কর্মী হিসাবে। এরপর তিনি এক যুগেরও বেশী সময় ধরে যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তারপর শুরু করেন আওয়ামী লীগের রাজনীতি। তিনি বর্তমানে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

সিলেট সিটি করপোরেশনের  ২০১৩ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর এই নগরীর মেয়রের আসনটি পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার আনোয়ারুজ্জামান চৌধুরীকেই নৌকার প্রার্থী হিসাবে মনোনীত করেন। এরপর দীর্ঘ প্রচারনা শেষে গত ২১ জুন অনুষ্ঠিত নির্বাচনে তিনি জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুলকে প্রায় ৬৮ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন।

নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকায় ভোট পড়ে ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। এর বিপরীতে নজরুল ইসলামের বাবুল নৌকায় ভোট পান ৫০ হাজার ৮৬২টি ভোট। দু’জনের ভোটের ব্যবধান দ্বিগুণেরও বেশী।

সিলেট সিটি করপোরেশনের ৪২ ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৮১১। নির্বাচনে ভোট পড়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৯টি। তবে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৬৪৩টি, শতকরা হার ৪৬ দশমিক ৭১।

নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেটের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে সংবাদ সম্মেলন আহ্বান করেন এবং আওয়ামী লীগকেই এ বিশাল জয় উৎসর্গ করেন। সেদিন তিনি বলেছিলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কারণেই এ জয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক