editor
প্রকাশিত: 4:35 PM, June 25, 2023
ডেস্ক রিপোর্ট
নিয়োগ বাণিজ্যের দুর্নীতি মামলায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. মোর্শেদ আহমদ চৌধুরী ও রেজিস্ট্রার নাঈমুল হক চৌধুরীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদক কর্মকর্তার দায়ের করা মামলায় রোববার (২৫ জুন) দুপুরে সিলেট মহানগর জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ এ কিউ এম নাছির উদদীন এ নিষেধাজ্ঞা আরোপ করেন।
আদেশে বলা হয়, অভিযুক্তদের আগামী ৬০ দিন দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হলো।
আদালতের পিপি অ্যাডভোকেট আলী মর্তুজা কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলায় অভিযুক্ত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী ও সাবেক রেজিস্ট্রার নাঈমুল হক চৌধুরীর নামে দুর্নীতির আশ্রয় নিয়ে নিয়োগ বাণিজ্যের সত্যতা পায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এরপর ইউজিসি থেকে দুদকে অভিযোগ করা হয়।
প্রাথমিক তদন্তে তাদের দুর্নীতির সত্যতা পায় দুদক। কিন্তু ইতোমধ্যে অভিযুক্তরা দেশত্যাগে পাঁয়তারা করায় আদালতে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন করা হয়।
মহানগর দায়রা জজ আদালতে ফৌজদারি বিবিধ মামলা ৬৮১/২৩ দায়েরক্রমে দুদকের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক দুই মাসের জন্য সাবেক এ দুই কর্মকর্তার অপর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক