editor
প্রকাশিত: 10:49 AM, June 26, 2023
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী বলেছেন, দেশ জাতি আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মেগা উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং প্রমাণ করে তারা কতটা উন্নয়ন করেছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্রকে গলাটিপে আওয়ামীলীগ দেশে বাকশাল প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু তারা জানেনা শহীদ জিয়ার সৈনিকরা বেচে থাকতে এদেশে আর বাকশাল প্রতিষ্ঠার ষড়যন্ত্র সফল হবেনা। স্বৈরাচারী সরকারের দিন শেষ হয়ে আসছে। সরকারের জুলুম নিপীড়ন উপেক্ষা করে মানুষ রাজপথে নেমে এসেছে। জাতির এই ক্রান্তিলগ্নে যুবদলকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় আগামী ৯ জুলাই সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করতে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে।
তিনি রবিবার আগামী ৯ জুলাইয়ের সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট বিভাগ যুবদল আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। যুবদলের কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সভাপতি জাকির হোসেন উজ্জলের সভাপতিত্বে, কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ মহসীন মোল্লা।
নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ হাসান স্বাধীন ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনছুর মো: শওকত, হবিগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোহিত, সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ কয়েছ, হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমদ প্রমূখ।
সভায় সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ, সিলেট জেলার আওতাধিন ১৩ উপজেলা ও ৫ পৌর কমিটির নেতৃবৃন্দ এবং সিলেট মহানগর আওতাধিন ২৭টি ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান বক্তার বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ মহসীন মোল্লা বলেন, যুবদল জাতীয়তাবাদী আদর্শের দেশপ্রেমিক যুবসমাজের ঐক্যবদ্ধ প্লাটফর্ম। তাই দেশ জাতির দুর্দিনে তৃনমূল যুবদলকে ঐক্যবদ্ধ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় জগদ্দল পাথরের ন্যয় জাতির ঘাড়ে চেপে থাকা বাকশালী সরকারকে হঠাতে হবে। আমাদের মা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামীতে জনতার সরকার প্রতিষ্ঠা করতে হবে। দেশনায়ক তারেক রহমানে নির্দেশনায় যুবদল অতীতের যেকোন সময়ের ন্যয় এখন অনেক বেশী শক্তিশালী। এই ধারা অব্যাহত রাখতে তারুণ্যের সমাবেশ সফলের বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সভাপতি জাকির হোসেন উজ্জল বলেন, ৯ জুলাই আমরা সিলেটে ইতিহাস সৃষ্টি করতে চাই। তারুণ্যের সমাবেশ সফলের মাধ্যমে আমরা প্রমাণ করবো সিলেটের মাটি যুবদলের ঘাটি। এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে তারুণ্যের সমাবেশ একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়