editor
প্রকাশিত: 10:53 AM, June 26, 2023
সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ
বিএনপির কর্মী কর্তৃক চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে জামালখানে ডা. খাস্তগীর বালিকা বিদ্যালয়ের দেয়ালে স্থাপিত বঙ্গবন্ধুর জীবন-কর্মের আলোকচিত্র নিয়ে তৈরি মুরাল ভাংচুরের প্রতিবাদে ও ভাংচুরকারীদের শাস্তি দাবীতে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের পক্ষ থেকে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট-এর পক্ষ থেকে স্মারকলিপিতে বলা হয়, গত ১৫ জুন বুধবার ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের ‘তারুণ্যের সমাবেশ’ থেকে উস্কানীমূলক বক্তব্যের কারণে এ ভাংচুরের ঘটনা ঘটেছে। এর মাধ্যমে শুধু মুক্তিযুদ্ধের স্মৃতি এবং জাতির পিতার ভাস্কর্য যারা ভেঙেছে, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করেছে। মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই এই অপশক্তির রাজনৈতিক কবর রচনা করতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, ঐতিহাসিক আলোকচিত্রগুলো নতুন প্রজন্ম তথা স্কুল কলেজ বিশ^বিদ্যালয় শিক্ষার্থীদের অজানা তথ্য ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ¦ল ইতিহাস জানার জন্য স্থাপন করা হয়েছে। আলোকচিত্র ও ম্যুরালগুলো জাতিকে শুধু অনুপ্রানিত করে না, বঙ্গবন্ধুকে আর বেশী করে জানার জন্য নতুন প্রজন্মকে উজ্জীবিত করে।
রবিবার সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা-এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাসুক-এ এলাহী, অর্থ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুয়েব আহমদ, বীরমুক্তিযোদ্ধা হাজী মখলিসুর রহমান, বীরমুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, বীরমুক্তিযোদ্ধা শওকত আলী, বীরমুক্তিযোদ্ধা নীলকান্ত সিংহ, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট সদর ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইরশাদ আলী, বীরমুক্তিযোদ্ধা কলমন্দর আলী, বীরমুক্তিযোদ্ধা মইনুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট জেলা সহ-সভাপতি সারওয়ার আহমদ চৌধুরী,সাধারন সম্পাদক মো: জবরুল হোসেন, সদস্য মঈন উদ্দিন, জিল্লুর রহমান প্রমূখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন