editor
প্রকাশিত: 10:49 AM, November 6, 2020
মৌলভীবাজার প্রতিনিধি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় থাকে তখন দেশে উন্নয়ন হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে এবং অনেক উন্নয়ন কাজ চলমান আছে।বিশ্ব অবাক বিস্ময়ে বাংলাদেশের উন্নয়ন দেখে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করছে।
গতকাল বৃহস্পতিবার রাজনগর-কুলাউড়া-জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে জুড়ী উপজেলায় ১২ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ নির্মিত ৮২ মিটার দৈর্ঘের জাঙ্গীরাই সেতু উদ্বোধন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন জুড়ী উপজেলায় জুড়ী নদীর উপর ৪ কোটি ৩১ লক্ষ টাকা ব্যয়ে বৃন্দার ঘাট পয়েন্ট এবং ৩ কোটি ৯১ লক্ষ টাকা ব্যয়ে কয়লাঘাট পয়েন্টে ৬০ মিটার দীর্ঘ দুটি সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পরিবেশ মন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বে সবকিছু স্থবির হলেও বাংলাদেশের উন্নয়ন থামেনি।বরঞ্চ করোনাকালেই বাংলাদেশের বৈদেশিক মূদ্রার রিজার্ভ রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে দেশের মানুষের গড় আয়ু বেড়েছে, শিশু মৃত্যু, মাতৃমৃত্যু কমেছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের মাঝে গৃহের ব্যবস্থা করা হচ্ছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বাস্তবায়িত বিভিন্ন জনকল্যাণকর কর্মসূচির জন্য দেশের মানুষ শান্তিতে আছে। তিনি বলেন, বৃন্দার ঘাট পয়েন্ট ও কয়লাঘাট পয়েন্টে দুটি সেতু নির্মিত হলে জনগণের যোগাযোগে অনেক সুবিধা হবে।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভাসমূহে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ সিলেট অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার কান্তি সাহা, মৌলভীবাজারের তত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম শামসুদ্দিন, নির্বাহী প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আজিম উদ্দিন সরদার, জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইসচেয়ারম্যান রনজিতা শর্মা প্রমুখ।
উল্লেখ্য, বুধবার বনমন্ত্রী বড়লেখা উপজেলায় ভোলারকান্দি, হরিপুর ও মোহাম্মদনগর কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন করেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে